Topic: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা রাশি

কন্যা নারী ও কুম্ভ পুরুষ

কুম্ভ পুরুষের খামখেয়ালি হয়তো বিয়ের অনুষ্ঠাণের আসরে তার অনুপস্থিতির কারণ হয়ে উঠবে। জীবন-সঙ্গি পছন্দের বেলায় তার মধ্যে কিছুটা পুরোনো মন-মানসিকতার পরিচয় পাওয়া যায়। স্ত্রী হিসেবে তার হৃদয়ে কেবল একজন নারীরই স্থান রয়েছে।

যেহেতু কন্যা মেয়েরাও বিয়ের বিষয়ে একই রকম মনোভাব পোষণ করে, সেহেতু এই দুজনের মধ্যে শারীরিক মিলন হয়ে উঠতে পারে চমৎকার। মেয়েটি সম্ভবত কুম্ভটির মোজাগুলো পরিস্কার করে রাখবে, এবং যে জোড়ার মোজা সেই জোড়ার সাথেই গুছিয়ে রাখবে, কুম্ভ তার নিজের নাম ভুলে গেলে এবং বিভিন্ন ফোন নাম্বার প্রয়োজন পড়লে এই মেয়ে চটপট সেগুলো তাকে মনে করিয়ে দেবে, একজন সচেতন মা-এর দায়িত্ব পালন করবে, হয়ে উঠবে একজন বুদ্ধিমতি চাকুরিজীবি নারী, এবং কুম্ভটির বন্ধুদের সাথে হতে পারবে একজন উদ্দীপ্ত আলাপচারি নারী - একসাথে এতো কিছু। সফল হবার সব উপাদানই রয়েছে তাদের দুজনার সম্পর্কের মাঝে, কিন্তু তাদেরকে এ ব্যাপারে চেষ্টাও থামিয়ে দিলে চলবে না। দুঃখিত, কিছুটা সংশোধন প্রয়োজন। মেয়েটিকে এ বিষয়ে চেষ্টা থামালে চলবে না।

কন্যা মেয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কুম্ভের পক্ষে কোন ভুল করে বসা মোটেও কঠিন হবে না। যখন কুম্ভটি অসুস্থ থাকে, কিংবা আবেগগতভাবে কষ্টে থাকে, তখন মেয়েটি যে ধৈর্য্য এবং সহানুভূতির পরিচয় দেয়, সেটা কুম্ভটিকে হয়তো এই মেয়ের চিন্তা ভাবনার কোমলতার সুযোগ নিতে প্রলুব্ধ করে তুলতে পারে। তবে কন্যা মেয়ের কোমলতার সুযোগ নিয়ে খুব বেশি দূর যেতে পারবে না কুম্ভটি। তবে, যখন সবকিছু খাপছাড়া হয়ে ওঠে, তখন এই দুজন তাদের পরিচয়ের প্রথম দিনগুলোর ভাবনা থেকে সবসময়ই আত্মপ্রেরণা জুগিয়ে নিতে পারবে।

কেউ জানতোই না আকাশে একটা রঙধনু জেগে উঠেছিল, কেবল কুম্ভটিই দেখেছিল সেই রঙ্গিন বৈচিত্র, আর কন্যা মেয়েটির মনে স্বপ্ন জেগে উঠেছিল, কুম্ভটির সাথে সেই রঙধনুকে ছুতে যাওয়ার ব্যাপারটি হয়ে উঠতে পারে পাগলপারা আর চমৎকার আনন্দের প্রেরণাদায়ক। কুম্ভটি যে কারণে এই মেয়েকে তার মোজা ধোয়ার অধিকার দেবার মতো ত্যাগ স্বীকার করেছে, সেটা হলো মেয়েটি তার রঙধনু নিয়ে উপহাস করেনি...কেননা, মেয়েটির মধ্যে ততখানি চেতনা বা উপলব্ধি ছিলো যতটুকু থাকায় সে দেখতে পেয়েছিল, এই রঙধনুর রঙগুলো সব বৈষয়িক রঙে রঙ্গিন হয়ে ছিল।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—যৌনসঙ্গ ও বন্ধুত্ব ।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও কর্কট পুরুষ

বিশ্বময় যতো সমস্যা আর অনিশ্চয়তার ভিড়ে, কন্যা নারী কর্কট ছেলেটির মাঝে কোন না কোনভাবে নিশ্চয়তা, নিরাপত্তা আর উষ্ণ সান্নিধ্যের ভরসা জাগ্রত করতে পারে। যেন সবকিছু ঠিক যেমনিভাবে ঘটা উচিত তেমনি সুন্দর ও সাবলীলভাবে ঘটে চলেছে। যেমনটি ঘটতো যখন কর্কট ছেলেটি ছিলো কেবলই শিশু। যখন ছোটবেলায় তার মা তাকে চুপ করতে বলতো, সেটা তার খারাপ লাগতো না। কেননা, তার দুঃস্বপ্নগুলো ছিলো কেবলই নিরর্থক আর অবাস্তব। আগামীকাল আবার সকাল হবে, আর বিশ্বটাও ঘুরতে থাকবে। সকালের নাস্তায় ডিম ভাজি... এবং খবরের কাগজটাও দরজার নিচ দিয়ে একেবারে ঘরের ভেতরে - সবকিছুই আগের মতোই। কন্যা জাতিকা তাকে স্বস্তি আর আয়েশের নির্ভরশীলতা যোগাতে সক্ষম, যেমনি করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা তার সেই পুরোনো ছাতাটি - আজও বৃষ্টি বাদলে বিশ্বস্ত বন্ধুর মতো ভরসা যোগায়। কর্কট ছেলেটি কন্যা মেয়ের নির্ভরযোগ্যতা, দায়িত্ববোধ এবং চারিত্রিক সরলতা অনুভব করতে পারে। এসবকিছুই তার নিজের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো সবই সত্য হবে যদি এই মেয়ের সাথে তার পরিচয় এমন কোন সময়ে না ঘটে থাকে যখন মেয়েটি নিজেই নিশ্চয়তাহীনতায় ভুগছে। সেক্ষেত্রে, ছেলেটি মাঝে সাঝে বিচলিত হয়ে উঠতে পারে। কিন্তু একজন সাধারণ কন্যা জাতিকা, খুব কম সময়েই এমন কিছু করবে যা তার প্রিয়তম কর্কটটিকে কোন দুঃখ বা অনিশ্চয়তার কষ্ট দেবে। এই মেয়ে খুবই স্বস্তিকরভাবে বোধগম্য চরিত্রের অধিকারী।

মেয়েটির আকাঙ্খা কেবল কর্কট ছেলেটিও যদি তার মতোই বোধগম্য আচরণ করতো! এই ছেলের মেজাজের পরিবর্তন যেমন, হাসি, কান্না, বিষণ্ণতা, অনুপ্রেরণা, অসন্তোষভরে ঠোঁট বাকানো, কৌতুক, অনুরাগ, মিষ্টতা, খিটমিটে ভাব এবং কখনও কখনও একেবারে আত্মবিরোধী কথা-বার্তা কিংবা কার্যকলাপ মেয়েটির মানসিক স্থিতিকে বিচলিত করে তুলতে পারে। কিন্তু, তারপরও কর্কটের ভ্রমণক্ষুধা, নিজের কাছেই অজ্ঞাত তার নিঃসঙ্গ থাকার প্রবণতা, যে অজ্ঞাত ভয় তাকে সময়ে সময়ে কৃপণ করে তোলে - কিংবা অন্যের দুঃখ কষ্টের প্রতি তার কোমল বিবেচনা, যা তাকে উদার করে তোলে - এই সবকিছুই নিজের স্বভাবগত বৈষয়িকতা আর সাধারণ জ্ঞানের প্রয়োগ করে কন্যা মেয়েটি সুচারুভাবে সামাল দিতে পারে। ছেলেটির অতি সতর্কতা এই মেয়েকে বিরক্ত করবে না, কেননা সে নিজেও বেশ সতর্ক। অতিরিক্ত ব্যয়, অপচয় এসবের প্রতি বিতৃষ্ণা, দায়িত্বশীলতা এবং শুদ্ধ রুচীর মাধ্যমে জীবনকে উপভোগ করার কর্কটসুলভ বৈশিষ্টগুলো এই মেয়ের মধ্যেও রয়েছে। এই দুজনার সম্পর্কের মাঝে কিছু সমস্যার উদ্রেক হতে পারে কর্কটের তীব্র অধিকারপরায়ণতা থেকে। কোন সম্পর্কই সমস্যার উর্ধ্বে নয়, কিন্তু এই দুজন যদি চেষ্টা করে তাহলে সহজেই সমস্যাগুলোকে খুবই ক্ষুদ্র বিষয়ে পরিণত করতে সক্ষম।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—যৌনসঙ্গ, ব্যবসা ও বন্ধুত্ব ।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও মকর পুরুষ

জ্যোতির্বিজ্ঞানের অন্যান্য সব বিষয়ের মতোই কন্যা রাশির জাতক জাতিকাকে কৌমার্য্যরে (ভার্জিন) সাথে তুলনা করার যথার্ত কারণ রয়েছে। যদি সত্য বলা হয় সেক্ষেত্রে, প্রায় প্রতিটি কন্যা জাতক জাতিকাই চিরকাল একাকী জীবন কাটাতে পছন্দ করে। কন্যা জাতিকা অন্য একজন পুরুষের জীবন-যাপন পদ্ধতির সাথে নিজের জীবন যাপনের পদ্ধতির খাপ খাইয়ে নেয়ার চিন্তা করে খুব কম সময়ই পুলকিত হয়। এটা তার জন্যে একটা কষ্টকর উভয়-সঙ্কট, কেননা, যেকোন মেয়ের মতো সেও গভীরভাবে এবং হঠাৎ করে প্রেমে পড়তে পারে। আর একবার প্রেমে পড়ার পর দ্বিমুখী অনুভবের দ্বন্দ্বে তাকে কষ্ট পেতে হয়।

তার কাছে বিবাহিত জীবন মানেই অন্য একজন ব্যক্তির খেয়াল খুশির সাথে নিজের মানসিকতার খাপ খাইয়ে নেয়া, নিজেকে দিনের ২৪টি ঘন্টাতেই তার আবেদনে সাড়া দেয়ার জন্যে প্রস্তুত রাখা, রান্না করা, সেলাই করা, কথোপকথন করা, শারীরিকভাবে মিলিত হওয়া, সন্তান জন্ম দেয়া, তাদের লালন করা, ধূলো মোছা, ঝাড়ু দেয়া, পরিস্কার করা...আরও রয়েছে সামাজিক সম্পর্কের আনুষ্ঠাণিকতার খাতিরে অনেক কিছুর সাথেই আপোষ করে নেয়া, এবং আরও এমন শত শত ব্যাপার যেগুলোতে তার পছন্দের সাথে তার স্বামীর পছন্দের দ্বন্দ্ব হওয়ার আশঙ্কা।

সে যে পুরুষটির প্রেমে পড়েছে, সে যদি হয় মকর, তাহলে তার এই উভয়সঙ্কটের আশঙ্কা কেবলই অনেক সুখকর মুহূর্তের অর্থহীন অপচয় ছাড়া আর কিছুই নয়। মকর পুরুষ যখন সত্যিকারভাবেই কোন মেয়ের প্রেমে পড়ে তখন সে চায় তাকে তার বৈধ এবং সম্মানিত স্ত্রীর মর্যাদা দিয়ে বরণ করে নিতে। সে মেয়েটির সাথে যতোটুকু সম্ভব ততটুকু শুদ্ধ আচরণ এবং কথাবার্তা বজায় রাখে, এবং তেমনিভাবেই তার দাম্পত্য জীবন যাপন করে থাকে, যাতে করে বন্ধু, আত্মিয়-স্বজন এবং প্রতিবেশিদের উপহাস, কিংবা সমালোচনার শিকার তাদের না হতে হয়। এই বিষয়টি কন্যা জাতিকার খুতখুতে মনের মাঝে তীব্র একটা আবেদন রাখতে সক্ষম হবে।

এই দুজনার জুটি গ্রহ-নক্ষত্রদের আশীর্বাদপুষ্ট। এরা দুজনই নিজেদের ভাব আদান প্রদানে চমৎকার সাবলীলতার সাক্ষর রাখবে। আলাপ-আলোচনা, কিংবা শ্রেফ বিশ্রাম নেয়া, বা একসাথে কোন প্রকল্পের কাজ করা, কিংবা তাদের শারীরিক মিলনের সময়, যেকোন ক্ষেত্রেই তাদের মধ্যে এই সাবলিলতা বজায় থাকবে, এবং তাদের এই যৌথ আবেদনের উপলব্ধিতেও তারা পুলকিত হবে। এদের দুজনার কেউই সাধারণভাবে শারীরিক মিলনকে ততো সহজভাবে নিতে পারে না, একধরনের জড়তা কাজ করে। ব্যক্তিগত ভাবে তারা নিজেদেরকে কিছুটা অপর্যাপ্ত বলে আশঙ্কা করে, কিন্তু একবার তারা জুটি বাধলে, তাদের এই অপর্যাপ্ততার ভয় মুছে যাবে।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—প্রেম, বিয়ে, যৌনসঙ্গ, ব্যবসা ও বন্ধুত্ব ।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও মিথুন পুরুষ

এই জুটির ভালোবাসা কোন ঘাত-প্রতিঘাত ছাড়াই সহজে রংধনু মেঘেদের ভিরে নিজেদের প্রশান্তি খুঁজে পাবে, আর ফুলের চাদরের উষ্ণতায় ডুবে থাকবে, সেটি হবার নয়, কেননা তাদের উপর গ্রহ-নক্ষত্রের বিরূপ প্রভাব রয়েছে - রয়েছে বেশ বড় মাপের লাভ ও লোকসান দুটোই। এদেরকে বরং প্রণয়ের ক্ষেপে ওঠা উত্তাল সাগরেই নাও বাইতে হবে। তাই বলে এমন নয় যে তারা যৌথভাবে কোন বাগান গড়ে তুলতে পাড়বে না, কিন্তু এদের ভালোবাসার বাগানে প্রায়ই আগাছা নিড়াই করার প্রয়োজন দেখা দিতে পারে।

একটা গোলাপ দিয়ে আপনি কি করবেন, যখন নেকড়ে আপনার ঘরের দরজায় এসে গো গো শব্দ করছে? আপনি সেটা শুকতে পারেন। মিথুন পুরুষ চরম দারিদ্র্যের মাঝেও গোলাপের গন্ধ শুকতে পারে, অনেকটা যেন যখন রোম আগুনে জ্বলছিল আর নিরো বেহালা বাজাচ্ছিল তেমনিভাবে। কিন্তু যখন আমরা কন্যা জাতিকার কথা বলবো, সে মোটেও এতো নির্বিঘ্নে বসে থাকতে পারবে না। মিথুনের কাছে প্রায়ই মনে হতে পারে, এই মেয়েটি য্যানো একটা কম্পিউটার আর শিল্পির তুলির সমন্বয়ে গঠিত হয়ে জন্ম নিয়েছে। য্যানো নিজে নিজেই কাজ করতে পারে এমন একটা কম্পিউটার এই মেয়েটি।

এর মানে এই নয় যে, এই দুইজন একে অন্যের প্রতি আকর্ষিত হতে অক্ষম, কিন্তু তারা একে অন্যের প্রতি হতাশান্বিতও হয়ে উঠবে। যদি কন্যা মেয়েটি মিথুন ছেলেটিকে ততো আন্তরিকভাবে গুরুত্বের সাথে গ্রহণ না করে তাহলে তাদের সম্পর্কটা হয়ে উঠতে পারে মানসিকভাবে উদ্দীপ্ত, আবেগীভাবে আকর্ষণীয় এবং অনেক আনন্দের। কিন্তু কন্যা সবকিছুই অনেক গুরুত্বের সাথে গ্রহণ করে। এবং নিজের প্রেমিক বা স্বামীর ক্ষেত্রে যে এর কোন ব্যতিক্রম কন্যা মেয়েটি ঘটাবে না সেটাও নিশ্চিত। বরং, হয়তো, মিথুন ছেলেটিরই উচিত কন্যা মেয়েটিকে আরও গুরুত্বের সাথে গ্রহণ করা। কন্যারা প্রায়ই তার সঙ্গি কিংবা সঙ্গিনীকে এমন একটি ধারণা যোগায় যেন মনে হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত কেউ তাকে তার সঙ্গির থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কিন্তু তারপর তালাকের পন্থা বেছে নেয়, একদম পরিস্কারভাবে, দ্রুততার সাথে  এবং হঠাৎ করে য্যানো একটা ফুলকে ছিড়ে ফেলে দেয়ার মতো (নির্মমভাবে)।

কিছু কিছু মিথুন-কন্যা জুটি আছে যারা নিজেদের বিরুদ্ধে শব্দগুলোকে অস্ত্রের মতো করে ব্যবহার করে, তাদের নিশানাও হয় মারাত্মক। শব্দগুলো কষ্ট দেয়। কিন্তু শব্দগুলোই আবার প্রশান্তি দিতে পারে, এবং এই জুটির দুইজনেরই শব্দগুলোকে ভালো এবং খারাপ দুইভাবেই ব্যবহার করার ক্ষমতা রয়েছে। তাদের সম্পর্কের মধ্যে কিছু পরিমাণে উত্তেজন এবং বোঝাপড়ার অভাব সময়ে সময়ে অদমনীয় হয়ে উঠতে পারে। কিন্তু তারা যদি সত্যিই একে অন্যকে ভালোবাসে, তাহলে গ্রহ-নক্ষত্রের প্রভাব পরিবর্তন হবে, এবং এই দুজন তাদের জুটিতে হয়তো একটি দীর্ঘস্থায়ী ভালোবাসা এবং তৃপ্তির সন্ধান খুঁজে পাবে।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—ব্যবসা ও বন্ধুত্ব ।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও সিংহ পুরুষ

কন্যা মেয়েটিকে দেখার পর সিংহ ছেলের মধ্যে প্রথম যে তীব্র অনুভূতিটি জেগে ওঠে সেটা হলো - জীবনের যতো কুৎসিৎ আর অসুখী অভিজ্ঞতা থেকে নিজের শক্তি এবং ভালোবাসা দিয়ে সে এই পরীর মতো সুন্দর প্রেমময় মেয়েটিকে বাঁচিয়ে রাখবে, নিরাপদ রাখবে। তারপর তার মধ্যে যে অনুভূতিটি জেগে ওঠে সেটা অস্বস্তির একটা ক্ষিণ অনুভব। যখন সে আয়নায় তাকাবে তখন তার মনে হবে সে নিজের সম্পর্কে ঠিকমতো সজাগ নয়। সম্ভবত তার চুল কাটা উচিত। এরপর তার মনে হবে সবচেয়ে ভালো জ্যাকেটটার গায়ে যে ছোট ছোট দাগগুলো ছিলো সেগুলো এতদিন সে খেয়ালই করেনি। অতএব সে তাড়াহুড়ো করে সেটা লন্ড্রিতে পাঠিয়ে দেবে। জুতোগুলোও হঠাৎ করে তার কাছে লজ্জাজনকভাবে মলিন বলে মনে হবে, অতএব সে নতুন জুতো কেনার সিদ্ধান্ত নেবে। জুতো কেনার সময় তার খেয়াল হতে পারে যে তার ওয়ারড্রোবটা কিছু নতুন শার্ট পেলে খুব সুখি চেহারার হয়ে উঠতো!

এমন নয় যে মেয়েটি তাকে তার মুখশ্রী কিংবা পোশাক-আশাকের বিষয়ে কোনকিছু বলেছে। তার ব্যাপারে মৌখিক কিংবা সরাসরি সমালোচনা করার ক্ষেত্রে মেয়েটি একটু বেশিই নম্র-ভদ্র (অন্তত, যতক্ষণ সে সিংহটির আরও বেশি ঘনিষ্ট না হয়ে উঠছে ততক্ষণ), কিন্তু সে যেভাবে সিংহটির দিকে তাকায়...তার সুন্দর, আয়ত চোখের পরিস্কার চাহনি দিয়ে...যেন তার শান্ত, আত্মনিয়ন্ত্রিত ব্যক্তিত্বের প্রখর দাবী ভেদ করেও যেন একটা মৌন অসম্মতি বা অসঙ্গতিসূচক ইশারা বেরিয়ে আসে। সেটা ঠিক রুচীস্বল্পতার ইঙ্গিত না দিলেও, সিংহের প্রবল আত্মগরিমার আরামের ক্ষেত্রে ঐটুকুই যথেষ্ট।

খুব ঘনিষ্ট দূরত্বে থেকে সিংহকে বশ করা চরম বিপদজনক। আর এই মেয়ের হাতে অদৃশ্য কোন চাবুক, কিংবা নল খোলা পিস্তলও নেই। কিন্তু খুঁটি-নাটির প্রতি কন্যা মেয়ের যন্তশীলতা, তার পার্থক্যকরণের ক্ষমতা, সৌন্দর্য্যবোধের প্রতি তার রুচীবোধের তীব্রতা, এবং সেই সাথে কন্যাসুলভ ভদ্রতা, আর নিজের প্রশংসা আর শ্রদ্ধাবোধকে প্রণয়কাতরতার সাথে প্রকাশ করার মধুর ভঙ্গিমার সম্মিলিত মৃদু সঙ্গিত, আত্মঅহংকারে অন্ধ, গর্জন-তর্জন করা সিংহ ছেলেটিকেও বশ্য, কৌতুকপরায়ণ একটি আদুরে বেড়ালে পরিণত করে ফেলতে যথেষ্ট। ফলত সিংহটি তখন কন্যা মেয়ের তীব্র আকর্ষণীয়তার মাঝে তৃপ্তিভরে গড়াগড়ি করতে থাকবে।

এই দুজনের মধ্যেও অনেক অনেক সময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করবে, এবং ভুলবোঝাবুঝি চলবে। কিন্তু তাদের অধিকাংশ সমস্যার উৎস কেবল আত্মঅহংকার আর স্বার্থপরতা (ছেলেটির দোষ), এবং সময়ে সময়ে বিছিন্নভাবে উদাসীন হয়ে ওঠা (মেয়েটির দোষ)।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও তুলা পুরুষ

অন্যকে (এবং নিজেকে) সমালোচনা করা, এবং ভুল খুঁজে খুঁজে সেটাকে শুদ্ধ করার প্রতি রাশিগত তীব্রতা রয়েছে বলেই যে কন্যা মেয়েটি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণই তার চুল চেরা বিশ্লেষণ আর খুতখুতে আচরণ করবে তেমন নয়। সে একজন আকর্ষণিয়ভাবে মেয়েলী, ভদ্র, আনন্দদায়ক ব্যক্তিত্ব, যার রয়েছে মিষ্টি হাসি, আর হাসলে তার জ্বলজ্বলে চোখদুটোও হেসে ওঠে। এই মেয়ের চারপাশে সবসময়ই সজীব, শান্ত, যেন বনের সবুজের মতো সবুজ, বিশুদ্ধ আর শাদা এবং কোমলতার একটা অলৌকিক আভা জুড়ে থাকে। আর সে আভা যেন তার চারপাশেও ঘুরে বেড়ায়, শান্ত করে দেয় সমস্যাগ্রস্ত আর বিষণ্ণ মানুষগুলোর অস্থিরতা।

যেকোন বৈষয়িক, বিচক্ষণ কন্যা জাতিকাই আপনাকে বলবে, ‘প্রতিরোধের চেয়ে প্রতিশেধ করা হাজারগুণে শ্রেয়।’ কিন্তু তুলার ধ্যাণ-ধারণা অন্যরকম, তার মতে যেকোন ভুলই পরবর্তিতে সংশোধন করে নিয়ে সে বিষয়ে মীমাংসা করা যায়। কিন্তু একজন সাধারণ কন্যা জাতিকার মনোভাব হলো, প্রথমত ভুলটা করার দরকারটা কী, কোন দরকার নেই। মানতেই হবে, তার এই ভাবনা মোটেও ফেলনা নয়। কেননা ভুল যদি করা না হয়, সেক্ষেত্রে সেটাকে সংশোধন করে নিয়ে মীমাংসা করার বাড়তি ঝামেলাগুলোও আর থাকে না। তীব্র এবং স্পষ্ট যুক্তি। ফলত, এই মেয়ে একজন মনের এবং আবেগের কনটরশনিস্ট (যে নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাকিয়ে এমন কিছু অঙ্গভঙ্গি করতে পারে, যেটা সবার পক্ষে সম্ভব নয়) - এর মতো সমস্ত ভুল করা থেকে নিজেকে বিরত রাখে - যাতে পরবর্তীতে তাকে সেই ভুলগুলোর কথা ভেবে অনুতপ্ত হতে না হয়, একই সাথে সে তার তুলা পুরুষটিকেও তাদের সম্পর্ক সংশ্লিষ্ট ভুলগুলো করা থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু তার এই তীব্র প্রচেষ্টা যখন ব্যর্থ হয়, তখন সে ক্লান্ত হয়ে পড়ে। পরিণতিতে, নিজেদের বন্ধন ভেঙ্গে ফেলার বিষয়েই সে তার সিদ্ধান্ত নিয়ে বসে।

তুলা পুরুষও জোড় প্রচেষ্টা চালায়, কেননা তার কাছে কোন একজন বিশেষ সঙ্গি ছাড়া জীবনটা কেবল একটা অর্থহীন শূন্যতার স্তূপ। তার কাছে ভালোবাসা হলো অমূল্য, এবং সবচেয়ে বড় সম্পদ। অতএব তার এই সম্পদটির য্যানো কোন ক্ষতি না হয় সে বিষয়ে সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। আর পরিপূর্ণ নিরপেক্ষতার সাথে বললে বলতে হয় - তার এই সর্বস্ব দিয়ে চেষ্টার তীব্রতা বা শক্তিটা নিতান্তই খারাপ কিছু নয়। তারপরও, কন্যা মেয়ের সূক্ষ্মাতিসূক্ক বিষয়েও খুত খুতে মনোভাবের কারণে, তুলা পুরুষটির অনেক দোষই দৃশ্যমান হয়ে উঠবে। কিন্তু, তুলা পুরুষ তার জয় করে নেয়া আকর্ষণীয়তা, তার গালের টোল, চোখ ধাঁধানো হাসি আর আনন্দদায়ক আলাপচারিতা, এবং বলাই বাহুল্য তার ঝলমলে মানসিকতার গুণে, সবিশেষ একজন পরিস্কার পরিচ্ছণ্ণ মানুষ - এমনকি তার কন্যা সঙ্গিনীটির কাছেও।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—যৌনসঙ্গ ও ব্যবসা।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও মীন পুরুষ

আমি জানি যদিও এটা বেশ অদ্ভুত এবং অগতানুগতিক বলেই শোনাবে, কিন্তু এই দুজন একে অন্যের প্রতি প্রাথমিক আকর্ষণটা উপলব্ধি করার পর এমন একটা বিষয়ে আলাপ শুরু করবে...যেটা, হয়তো ঠিক রোমান্টিক বলে মন্তব্য করা চলে না। কিন্তু তারা হয়তো দুজনই নিজেদের ‘পা’ সংক্রান্ত বিষয় নিয়ে চমৎকারভাবে পুলকময় আলোচনায় লিপ্ত হবে। এই বিষয়টি নিয়ে তাদের দুজনার মধ্যেই যৌথ আগ্রহ লক্ষ্য করা যায়। তাদের পায়ে রয়েছে নানান সমস্যা, যেমন মানানসই, এবং সঠিক মাপের জুতো খুঁজে পাবার সমস্যা।

কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ কেবল তাদের মন এবং দেহকে একে অপরের কাছে উজাড় করে দেয়া, পরুন্তু, টাকা পয়সার বন্টন সংক্রান্ত বিষয়ে - তারা ততোটা সহমর্মী এবং আনন্দদায়কভাবে পুলকিত অনুভবের যৌথ প্রেরণাটা নাও দেখাতে পারে। হয়তো ছেলেটি তার টাকা মেয়েটিকে দিতে আগ্রহী, কিন্তু মেয়েটি সেভাবে নিজের টাকা ছেলেটিকে দিতে আগ্রহী হতে নাও পারে। যখন মেয়েটির কাছে মনে হবে যে, ছেলেটি এমন সব ব্যাবসায়িক কিংবা অন্যান্য উদ্যোগে টাকা বিনিয়োগ করছে, যেসব উদ্যোগে যথেষ্ট শক্ত একটা ভিত্তির অভাব রয়েছে (মেয়েটির দৃষ্টিতে), কিংবা ভবিষ্যতের কথা চিন্তা না করেই, বন্ধু-বান্ধব, আত্মিয়-স্বজন, এবং প্রতিবেশিদেরকে টাকা ধার দিয়ে যাচ্ছে - যদিও কোনকালে তারা তার টাকা ফিরিয়ে দেবে সে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে মীন ছেলেটির হয়তো মনে হবে টাকা-পয়সার প্রতি মেয়েটির আগ্রহ খুব বেশি। এবং আর্থিক নিরাপত্তা বিষয়ে মেয়েটির সার্বক্ষণিক অভিযোগ অনুযোগ, এবং তাকে উৎপিড়ণ (এবং নিজেকেও) হয়তো মেয়েটির চোখের সেই প্রাথমিক কোমল উচ্ছলতাকে তার দৃষ্টি থেকে অদৃশ্য করে দেবে। মেয়েটির কণ্ঠস্বর আর রূপালী চাইমের কোমল শব্দের মতো কানে তার বাজবে না, বরং সেটা হয়তো কর্কশ সতর্ক ঘন্টার মতো কাটখোট্টা মনে হবে, মনে হবে সে শব্দগুলো যেন তার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিতে চায়।

অন্যান্যক্ষেত্রে বেশ নিখুঁত আচরণসম্পন্না এই কন্যা নারীর একটি বড় দোষ হলো, অতি মাত্রায়, এবং অনর্থক সমালোচনামূখর হয়ে ওঠা। এবং নিজের ভালোবাসার মানুষটির সবসময় খুত ধরে বেড়ানো। এটা খুবই দুর্ভাগ্যজনক, কেননা মীন ছেলে মেয়েদের মধ্যে যে বৈশিষ্ট্যটাকে সবচেয়ে অপছন্দ করে, সেটা হলো তাদের খুত ধরে বেড়াবার প্রবণতা। যখন তার কাছে মনে হয় মেয়েটির বাসনা পূরণে সে ব্যর্থ হয়েছে - কোন না কোনভাবে, তখন সে হয়তো মেয়েটির দূর্ব্যবহারের জবাব দূর্ব্যবহার দিয়েই ফিরিয়ে দেবার জন্যে রুক্ষ, তিক্ত এবং সার্বক্ষণিকভাবে রাগান্বিত হয়ে ওঠে - কিংবা নিজের দুঃখ ভুলে থাকার জন্যে অন্য কোন পথ বেছে নেয়।

এই দুজন একসাথে ভ্রমণ করতে পছন্দ করবে, কথা বলতে পছন্দ করবে - এবং সাধারণত, তাদের ভাবের আদান-প্রদানটা হবে চমৎকার। সম্ভাবনা রয়েছে যে দৃষ্টিভঙ্গির বিভিন্নতা আর বিভিন্ন সমস্যাগুলো তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে উতরে উঠতে পারবে।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও ধনু পুরুষ

ধনু ছেলেটি কন্যা মেয়েটিকে বলবে - যে কাজ করতে তোমার ভালো লাগার থেকে খারাপই লাগে বেশি, তবু শুধু রোজগারের তাগিদেই তুমি সে কাজটা করো, পরিণতিতে সেই কাজটাই তোমার প্রাণোদ্দীপনাকে মেরে ফেলবে। এই ছেলে জানে না (এবং জানতেও চায় না) অন্য পুরুষগুলোর এ বিষয়ে অনুভূতি কেমন, কিন্তু তার ব্যক্তিগত বিশ্বাস হলো, একজন পুরুষের এমন কাজ করা উচিত যে কাজে তার আগ্রহ রয়েছে, যে কাজটা করে সে আনন্দ পায়, তাতে কাজটা করে যদি তার এক পয়সাও না মেলে ক্ষতি নেই, তবুও সে কাজটা করবে। ক্যানোনা সেই কাজের চ্যালেঞ্জগুলো তাকে মন্ত্রমুগ্ধের মতো টানে - ক্যানোনা সে নিজেকে কেবল এই এক ভাবেই বিকশিত করতে জানে, অন্যথায় তাকে চিরকাল অপূর্ণ থাকতে হবে। কিন্তু ধনু পুরুষের এই আচরণ বা মনেবৃত্তি, সাধারণভাবে কর্মোঠ, দক্ষ এবং দায়িত্বশীল কন্যা মেয়েটিকে ভীত-সন্ত্রস্ত করে তোলে। ফলতঃ মেয়েটি ধনুটির সমালোচনা করবে, প্রথমে ভদ্রতার সাথে - তারপর, যদি ধনু পুরুষটি তার আচরণে এটাই বুঝিয়ে দিতে থাকে যে ভবিষ্যতের ব্যাপারে পারলে সে আরও খামখেয়ালি আচরণ করতো, কিন্তু তার পক্ষে এর চে বেশি খামখেয়ালি হওয়া সম্ভব হয়ে উঠছে না, সেক্ষেত্রে মেয়েটির শংশয়চিত্ত মনোভাব ছেলেটির দোষগুলোকে আরও তীক্ষ্ণভাবে ফুটিয়ে তুলবে। কিন্তু অবিরাম খুত খুত করা, বা খ্যাঁচ খ্যাঁচ করাকে এই ছেলে তীব্রভাবে অপছন্দ করে, ফলতঃ সেও প্রতিউত্তরে নিমর্ম কিছু সত্য বাক্যের তীর ছুড়ে দিতে দ্বিধা করবে না।

এই দুজনার জুটি গ্রহ-নক্ষত্রদের আশীর্বাদপুষ্ট নয়, ফলতঃ তাদের মধ্যে অসংখ্য খুঁটি-নাটি বিষয় থাকবে যেগুলো নিয়ে প্রায়ই তাদের মধ্যে মতবিরোধ দেখা যাবে, এবং মাঝে মাঝে সেগুলো ঝগড়ার পর্যায়েও চলে যাবে। যেসব গুরুত্বহীন বিষয়গুলোকে অতিগুরুত্বের সাথে গ্রহণ করার কারণে তাদের মধ্যে খিটিমিটি লেগে থাকে, সেই বিষয়গুলোকে হালকা করে তোলার জন্যে তাদের সম্পর্কের মাঝেও সেই চিরাচরিত নারী-পুরুষ আকর্ষণের বিষয়টা থাকবে। ভালোবাসার শারীরিক বহিঃপ্রকাশ দৈনন্দিন বিরক্তি, রাগ-অস্বস্তিগুলোকে শ্রাবণের ধারায় স্নাত সজীব গোলাপের নির্মল সুগন্ধে সুরভীত করে তুলতে পারে...যে দুটো হৃদয় সার্বক্ষণিক ভুলবোঝাবুঝির অশান্তিতে ক্লান্ত হয়ে পড়েছে সে হৃদয়দুটোতে যোগাতে পারে ভেজা মাটির বুকে শ্রাবণস্নাত ঘাসের সজীবতা।  আর তাই

ধনুদের প্রতি, শ্লেষাত্মক মনোভাব পরিত্যাগ করুন, এবং আপনার প্রিয় কন্যা নারীটি সত্যিকার অর্থে কী বোঝাতে চায় সেটা বোঝার চেষ্টা করুন, চেষ্টা করুন তার কথা বা কাজের ইতিবাচক দিকগুলো দেখার।

কন্যাদের প্রতি, একটা সময় ছিলো যখন মানুষ তাদের মানবিক উপলব্ধি আর হৃদয়ের টানে কাজ করতো, যখন সমাজ মানুষের জন্যে উন্মুক্ত রেখেছিল দৈনন্দিন রুজি-রোজগারের প্রীতিপূর্ণ ব্যবস্থা। আর এখন আমাদের সমুখে চারকোণা পেরেক গাথার জন্যে রয়েছে কেবল গোলাকৃতি গর্ত, কিংবা উল্টোটা। কেননা, যে নির্লজ্জ, নিরন্তর প্রতিযোগীতার নামান্তর হয়েছে, ‘সফলতা’ সেটা শেষপর্যন্ত গিয়ে দেখা যায় নির্মমভাবে একটা মিথ্যে মোড়ক। লক্ষ লক্ষ মানুষ নিজের মনে প্রশ্ন করে বেড়ায়, ‘সফলতাকে কেন এতো ব্যর্থতার মতো মনে হয়?’

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও বৃশ্চিক পুরুষ

কন্যা মেয়ের বিভিন্ন গুণের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম গুণটি হলো যে পুরুষকে সে ভালোবাসে তার প্রতি নম্র আর নিঃস্বার্থ ত্যাগ স্বীকার করার প্রবণতা। বৃশ্চিক পুরুষের সবচেয়ে প্রশংসনীয় গুণ হলো, যাকে সে ভালোবাসে তার প্রতি বিশ্বস্ত থাকে এবং তার জন্যে তীব্র ত্যাগও স্বীকার করতে জানে। অতএব, তারার দীপ্তিতে উদ্ভাসিত চোখ, মিষ্টিকণ্ঠ এবং উদারচেতা এই মেয়ের সাথে...জ্ঞাণময় চোখ, গভীর চাহনীধারী, সাবলীল, ভাবালু কণ্ঠের, এবং আকর্ষণীয় স্বভাবের বৃশ্চিক ছেলেটির সম্পর্ক হয়ে উঠবে বিনয়-নিঃস্বার্থতা-বিশ্বস্ততায় পরিপূর্ণ উজাড় হয়ে মিলে মিশে যাবার একটা সম্পর্ক।

এইরকম দৃশ্য বা চিত্রটা খুবই সুন্দর, তাই না? নিশ্চয়ই! কিন্তু কোন দৃশ্য বা চিত্রই নিখুঁত নয়, কিংবা সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত নয়। দুজনার বিভিন্ন ছোট-খাট ভুল-ভ্রান্তি, খুঁত ইত্যাদি সহ্য করে নেয়া এবং সেসব বিষয়ে একে অন্যের সাথে সহানুভূতিশীল আচরণ করাই সত্যের আধ্যাত্মিক শিক্ষাগুলোর একটি - কিন্তু কন্যা মেয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে নিশ্চিত অসম্মতি প্রকাশ করবে। অবশ্য বৃশ্চিক জন্ম থেকেই এই শিক্ষায় শিক্ষিত। হয়তো সে মেয়েটাকে বিষয়টা বোঝাতে পারবে। মেয়েটি তার কথা শুনবে। কেননা সে ছেলেটার মতামত, তার বিচার-বিবেচনার প্রতি শ্রদ্ধাশীল - এবং সে ছেলেটার উপর আস্থাশীল, সে জানে ছেলেটা কখনই তাকে হেয় হতে দেবে না। হ্যাঁ, কন্যা মেয়ে তার বৃশ্চিক পুরুষটিকে সত্যিই বিশ্বাস করবে। আশা করা যাক, তার সেই বিশেষ বৃশ্চিকটি এই তীব্র আস্থা জয়ের অধিকার রাখে। খুব সম্ভবত, সে অধিকার সে রাখে। বিশ্বস্ততা বজায় রাখার প্রতি বৃশ্চিকসুলভ চেতনা অত্যন্ত দৃঢ়। হয়তো তাকে প্ররোচিত করা যায়, এমনকি তাকে প্ররোচিত করে অবৈধ কোন সম্পর্কের দিকেও ধাবিত করা যায়। কিন্তু, খুব বেশি সময় বয়ে যাবার আগেই, এই ছেলে সতর্কভাবে পুরো বিষয়টা ক্ষতিয়ে দেখবে, বিবেচনা করবে যে তার এই অবৈধ সম্পর্কটির কোন ভবিষ্যত আছে কি না। যদি তার কাছে মনে হয় যে কোন ভবিষ্যত নেই, সেক্ষেত্রে সে অনতিবিলম্বে সরে আসবে, এবং নিজের হৃদয়টিকে যথাস্থানে কন্যা মেয়েটির কাছে ফিরিয়ে দেবে...একই সাথে নিজের ভুলের তীব্র অনুতাপের আগুনে ভেতরে ভেতরে সে দ্বগ্ধ হতে থাকবে। যদি তার ভুলটা, অল্প সময়ের কোন ভুল হয়, যেটা কেবলই অনুতাপ করার মতো এবং ভুলে যাবার মতো, সেক্ষেত্রে মেয়েটি হয়তো এই বিষয়টি কখনই জানতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার কোন গোপণীয়তা কারোর ক্ষতি করছে না বা প্রকাশ করলে কারো উপকারও হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বৃশ্চিক গোপণীয়তা পুষে রাখতে জানে।

সম্ভাবনা প্রবল যে এই দুজন আর্থিক অধিকাংশ বিষয়েই একমত পোষণ করবে। কিন্তু শারীরিক ভালোবাসার ক্ষেত্রে, তাদের দুজনের মধ্যেই একটা অদ্ভুত জড়তা দেখা যেতে পারে। কিন্তু, যেহেতু তাদের ভালোবাসার প্রতি গ্রহ-নক্ষত্রের সুপ্রভাব থাকবে, সেহেতু এই দুজন এক হলে, তারা তাদের সর্বস্ব উজাড় করেই একে অন্যকে ভালোবাসবে এবং সমস্যাগুলো সমাধান করতে পারবে।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—যৌনসঙ্গ।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও বৃষ পুরুষ

‘বৈষয়িকতা’ হয়তো রোমান্টিক শব্দের মতো শোনায় না। তারপরও, এই দুজনের ক্ষেত্রে এই শব্দটাই একটা গভীর এবং  স্বস্তিদায়ক সম্পর্কের সূচনা করতে এবং তাদের হৃদয়ের মাঝে একটা শক্ত বন্ধন তৈরি করতে সক্ষম। বৃষ কিংবা কন্যা কেউই অহেতুক নিজেদের আবেগপ্রবণ অনুরাগের বহিঃপ্রকাশ করতে, কিংবা যেসব বিষয়গুলো রাগ দিয়ে সমাধা করা সম্ভব নয়, সেখানে রাগের বহিঃপ্রকাশে অনিচ্ছুক। বৃষ পুরুষটি হয়তো কখনও কখনও মুখ ভার করে থাকবে - আর কন্যা মেয়েটির হয়তো মাঝে মধ্যে কিছু কথা বা পরিস্থিতি সহ্য করতে কষ্ট হবে - কিন্তু মোটের উপর, তারা দুজনই মদ্যপদের একটা গুঢ় বাক্যে বিশ্বাসী: ‘যাকিছু আমি পরিবর্তনে সক্ষম সেগুলো পরিবর্তনে আমায় আশীর্বাদ দাও, যাতে যা কিছু মেনে নিতে আমি অক্ষম সেগুলোও মেনে নিতে পারি, এবং এসবের সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারি।’

কন্যা নারীর ‘ছোট ছোট’ জিনিস-পত্র বা বিষয়, বা উপলব্ধির প্রতি গভীর, ঝলমলে আর স্বর্ণালী সহানুভূতির যে ছোঁয়া দেখা যায়, তার সাথে বৃষ পুরুষের ‘অনুভবেই আনন্দবোধ’-এর মিল রয়েছে। নতুন একটা পেন্সিল থেকে সিডার গাছের যে গন্ধটা বের হয় সেটা বৃষটি উপভোগ করে, আর মেয়েটি ভালোবাসে পেন্সিলের শিষটাকে আরও সূক্ষ্মভাবে তীক্ষ্ন করে দিতে। বৃষটি পছন্দ করে পরিস্কার,  স্বচ্ছ আর শীতল বৃষ্টির ফোঁটা তার গালে এসে পড়ুক, মেয়েটা রাস্তার পাশে সেই কণাগুলোই যখন ঝিকিমিকি তারার মতো ছিটকে ছিটকে পড়ে সেটা দেখে আপ্লুত হয়ে ওঠে।

বৃষ আর কন্যা দুজনে সমগ্র জীবন তাদের চারপাশের এরকম সাধারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষ্ময় আর সুন্দরের মধ্যে ডুবে থাকতে পারবে। তারা যদি খুব বেশি প্রত্যাশায় এটাকে নষ্ট না করে - তাহলে এই যৌথ আবেগটা তীব্রভাবে সুখকর (এবং প্রাকৃতিক) ‘উচ্চতায়’ - পৌছতে সক্ষম। কন্যা নারী যে চীরস্থায়ী, নিখুঁত্ব-এর খোঁজে আছে সেটা কেবলই মরিচিকা। আর যে চিরস্থায়ী নিরাপত্তা বৃষ খোঁজে সেটাও - মরিচিকা। কিন্তু তাদের এই অন্বেষণের খুব কাছা-কাছি যে দুটো বস্তু তারা খুঁজে পাবে সেগুলো কেবল তারাই দুজন।

যখন সমগ্র বিশ্বটাই মাতালের মতো দুলতে শুরু করবে, তখন বৃষ পুরুষটি কেবল কন্যা মেয়েটির বুকেই নিরাপত্তা খুঁজে পাবে - মেয়েটির সেই সজীব ও প্রাণবন্ত করে তোলা নিয়ন্ত্রিত অনুভবের শান্ত ঝরণা তাকে প্রশান্তি এনে দেবে। বৃষটি হয়তো তখন চমৎকার কোন কৌতুক বলে উঠবে। কন্যা মেয়েটি হেসে উঠবে...আর সেই মূহুর্তটাতে ‘বৈষয়িকতা’ শব্দটিও হয়ে উঠতে পারে চমৎকার একটা রোমান্টিক শব্দ।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—প্রেম, বিয়ে, যৌনসঙ্গ, ব্যবসা ও বন্ধুত্ব ।

Thumbs up

Re: LOVE FRIENDSHIP MARRIAGE OF KANYA VIRGO কন্যারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে

কন্যা নারী ও কন্যা পুরুষ

কন্যা নারী এবং কন্যা পুরুষের সম্পর্কের সফলতার অধিকাংশটাই নির্ভর করে একজন অপরজনের মধ্যে নিজের চারিত্রিক দোষগুলোর প্রতিফলন দেখে সেটা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে কি না, এবং একইভাবে নিজেদের আকর্ষণীয় আচরণের ভিত্তি যে গুণগুলো, সেই গুণগুলোর খোলামেলা এবং গর্বান্বিত প্রশংশা করছে কি না তার উপর। কেননা এই দুজনের চারিত্রিক মিল এতোই বেশি যে তাদেরকে একে অন্যের আয়না বললে ভুল বলা হয় না। এই জুটির দুজনার মধ্যেই রয়েছে স্বভাবসুলভ বিনয়, বুদ্ধিমত্তা এবং দুষ্টুমীভরা কৌতুকবোধ। অতুলনীয় ভদ্রতা এবং আত্মার পরিশুদ্ধতা নম্রভাবে তাদের পরিস্কার, স্থির, এবং সুন্দরভাবে প্রশান্ত চোখে ফুটে থাকে। এই দুজনার একজন যখন কথা বলে, তখন অন্যজন উৎফুল্লচিত্তে সে কথায় মনোনিবেশ করে, কিংবা যখন একজন কাজে ব্যস্ত, তখন অন্যজন হয়তো তাকে বিরক্ত না করে এবং বিরক্ত না হয়ে খেলায় মনোনিবেশ করবে।

কিন্তু কন্যা ছেলে এবং কন্যা মেয়ের সম্পর্কের মাঝে তারা সবচেয়ে কঠিণ যে সমস্যাটার মুখোমুখি হয় সেটাকে এক শব্দে বলা যায়, বর্জন। এই দুজনই বোকার ভাবে যে তারা ঠিক যথেষ্ট নয়, যেমন পরিস্থিতি তারা মনে-প্রাণে প্রার্থণা করে তার থেকে সামাণ্য অন্যরকম পরিস্থিতি হলেই তারা অস্থির হয়ে ওঠে, এবং সেই পরিস্থিতি যথাসময়ে পরিবর্তন না করতে পারায় অপরাধবোধ, এবং হতাশায় ভোগে। তাদের দুজনেরই উচিত এরকম অন্তর্গত ভয়গুলোকে বর্জন করা। এই দুজনের মধ্যে প্রচুর চারিত্রিক মিল রয়েছে - কোন কোন ক্ষেত্রে এতো বেশি যে প্রকারান্তরে সেটা তাদের সম্পর্কের প্রতিকূলও হয়ে ওঠে।

যেহেতু কন্যা সঙ্গা বা কোন বিষয়ে সুস্পষ্ট ধারণা পছন্দ করে, তাই তাদের জন্যে ভালোবাসার সঙ্গাটাই দেয়া হলো: পুরুষ বা নারী যেমনই হোক না কেন, স্রষ্টার কাছে সবসময়ই তার গ্রহণযোগ্যতা রয়েছে। আর ভালোবাসা হলো প্রতিটি পুরুষ এবং নারীর গভীর, একান্ততম বাসনা যে স্রষ্টা ছাড়াও অন্তত আরও একজন তার সমগ্র দোষ-গুণ জেনেই তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে, অর্থাৎ পূর্ণ সমর্থন পাবে। আর স্রষ্টাও ঠিক একই ঈঙ্গিত দিচ্ছেন কন্যাদের প্রতি (এবং আমাদের সবার প্রতি) তার বানিতে, ‘যেহেতু স্বয়ং আমিই তোমাদেরকে ভালোবাসতে সক্ষম হয়েছি, অতএব তোমরাও একে অন্যকে ভালোবাসো।’

এই বানির মধ্যে দিয়ে পরিস্কার ধারণা পাওয়া যায়, মানুষের মধ্যে মুদ্রাদোষ, ভুল, ত্রুটি, তালগোল পাকানো, ভ্রম, পাপ, বিচিত্রতা এবং আরও সবকিছু থাকবেই। এবং সেসব সত্তেও তাকে কারো কাছে পরিপূর্ণ গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। এতক্ষণে নিশ্চয়ই কন্যারা স্রষ্টাকেই সমালোচনা করতে শুরু করে দিয়েছেন! করুন, কিন্তু এটা করে আর কতদূর যাবেন! এখন থামুন, এবং নিজেদের প্রতি (এবং আমাদের প্রতিও) সারাক্ষণ অভিযোগ আর খুতখুত আচরণ পরিত্যাগ করুন! করবেন না?

দ্রষ্টব্য: যদি সেটা নাও করেন, তবুও আমরা সবাই আপনাদের ভালোবাসবো। কেননা, মাঝে মধ্যে কন্যাদের সমালোচনা সাহসী পদক্ষেপ এবং প্রয়োজনীয়ও বটে।

এই জুটির মধ্যে সবচেয়ে ভালো হবে—যৌনসঙ্গ, ব্যবসা ও বন্ধুত্ব ।

Thumbs up