Topic: ZODIAC CHARACTERISTICS OF MEN MEENA_PISCES_মীনরাশির পুরুষের বৈশিষ্ট্য
বিভিন্ন রাশির পুরুষের বৈশিষ্ট্য
মীন (১৯ ফেব্রু - ২০ মার্চ) : নারী
যদি এমন হয় যে মীন পুরুষের প্রেমেই আপনার হৃদয় আকুল হয়ে উঠেছে তাহলে আয়নাটাতে এই কথাটা লিখে আঠা দিয়ে লাগিয়ে দিন, যাতে যখনই নিজের নাকটাতে পাউডার লাগাবেন তখনই কথাটা আপনার চোখে পড়ে। হয়তো তারা আপনার ভবিষ্যৎটাকে গড়তে কিংবা ভাঙতে চলেছে, হয়তোবা আপনার হৃদয়টিকেও।
আপনার আশায় পরিপূর্ণ এবং মানসিক ঘোর প্যাঁচগুলোকে সোজা সাপটা করে নিন এবং সতর্ক থাকুন যেন যে মীন ছেলেটির সাথে পূর্ণিমার রাতে একসাথে সমুদ্রে সাঁতার কাটতে যাচ্ছেন সে যদি নাও জানে কখন জোয়ার-ভাটার সময়, তবুও আপনি সেটা বুঝতে পারেন।
যদি ঠিক জোয়ারের মুহূর্তেই সে নিজেকে তুলে ধরে তাহলে আপনি সত্যিই চরম ভাগ্যবতী। খ্যাতি এবং সৌভাগ্য আপনার ঘরের দরজায়! কিন্তু যদি সে তার স্বপ্নভরা দৃষ্টির অস্পষ্টতায় কখন ভাটা আসছে সেটা বুঝতে না পারে, এবং সেই জোয়ারের স্রোতটা যদি না ধরতে পারে, তাহলে আপনাকে সতর্ক করা যাচ্ছে যে নেপচুন-শাসিতরা এমন কোন এক ভোগান্তিতে আপনাকে বয়ে নিয়ে যাবে যেটা আপনি দুঃস্বপ্নেও ভাবেন নি।
একজন মীন পুরুষ আপনার মন যেমনটি চায় তার সবকটি বৈশিষ্ট্যই নিজের মধ্যে দেখাতে পারবে - আবার যেমনটি না চায় তেমন সবকটি বৈশিষ্ট্যও থাকতে পারে। তার ক্ষেত্রে জোয়ার শব্দটিকে সুযোগ বলে ভাবতে পারেন। এই সুযোগ কাজে লাগাবার পেছনে তার প্রয়োজন হবে স্থির সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গুরুত্ব সহকারে চেষ্টা, এবং যেকোন পুরোনো, ান স্বপ্ন যেগুলো সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সেগুলোকে বিসর্জন দেবার ক্ষমতা। কিন্তু সমস্যাটা হলো সুযোগ এসে তার পায়ের উপর আছড়ে পড়লেও মীন পুরুষেরা সেটা কখনই বুঝতে পারে না।
মীন পুরুষ দুর্বল নয়। রুপালি তারার ঝিকিমিকি ধীরে ধীরে বিলীন হয়ে যাবার দৃশ্য এতোই মনোযোগের সাথে তারা দেখবে যে ঝলমলে সফলতার সূর্যোদয় তাদের চোখে পড়বে না। তাই বলে প্রতিটি মীনই মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখে বেড়ায় তা নয়। কিন্তু তাদের মধ্যে খুঁজে দেখলে এই স্বাপ্নিকগুলোকেই বেশি চোখে পড়বে। যাইহোক, সেখানেও আশা আছে। যেখানে জীবন আছে, সেখানে আশাও আছে। যদিও তার সুন্দর কল্পনার বহিঃপ্রকাশ বিশ্বের জন্যে খুবই প্রয়োজন, কিন্তু একটা সময় তার জীবনে আসবে যখন তাকে ব্যবসা করে নিজের ঝোলাতে কিছু আলু ভরতে হবে। কিন্তু এ কাজটাতে তার তেমন কোন আগ্রহ নেই, কেননা নেপচুনসুলভ অধিজ্ঞান এবং তার বুদ্ধি তাকে একটি বড় লক্ষ্যের দিকে প্ররোচিত করে। যে লক্ষ্য তাকে খ্যাতি, পরিচিতি, এমনকি সম্পদ ও অমরত্বও দিতে সক্ষম। যদি সেটা না হয় (কেননা সবসময় যে সব অনুমান ঠিক হবে এমন নয়), তাহলে তার লক্ষ্যটা হয় শ্রদ্ধা অর্জন এবং একটা সান্তনাদায়ক নিরাপত্তাবোধ। আশা করা যাক, আপনি এমনই একজন মীন পুরুষের সাথে ভালোবাসার নৌকোতে চড়েছেন। বাস্তব হলো, অন্য কোন রাশিই ভালোবাসার ক্ষেত্রে তার গুণগুলোকে অতিক্রম করতে সক্ষম নয়।

