Topic: মা_শীর্ষেন্দু মুখোপাধ্যায়_INTERNATIONAL MOTHERS DAY
মা
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আমার ঘরে একটি টিভি সেট আছে। এটি আমার নিজস্ব। টিভি খুলে আমি অনেক সময়েই চুপচাপ তাকিয়ে থাকি। সব সময়ে যে দেখি বা উপভোগ করি বা যা হচ্ছে তা বুঝতে পারি, এমন নয়। ছবি নড়েচড়ে, কথা কয়, আমি বোকার মতো অন্যলগ্ন মন ও আনমনা চোখ নিয়ে বসে থাকি। কিন্তু কখনও-সখনও ওই মুখর যন্ত্রটি থেকে কোনও কোনও ক্ষেপণাস্ত্র উড়ে আসে এবং আমি টলে যাই।
সে দিন একটি ছুকরি বয়সের সুন্দরী ললনাকে কী সব প্রশ্ন করা হচ্ছিল এবং উনি কী সব জবাবও দিয়ে যাচ্ছিলেন। সে সব চাপানউতোর আমার মস্তিষ্কে ছায়ামাত্র ফেলছিল না। গেঁয়ো এক নির্বোধের মতো তাকিয়ে বসে ছিলাম শুধু। হঠাৎ শুনি, ললনাটি বলছেন, আমি মনে করি নারীজীবনের সবচেয়ে বড় সার্থকতা মাতৃত্বে। ঠিক ঠিক মা হয়ে ওঠাটাও যে কোনও মেয়ের কাছে সবচেয়ে জরুরি বিষয়।

আঁতকে উঠলাম। ভুল শুনছি না তো! ভুল আমি বিস্তর শুনি, বিস্তর ভুলভাল বুঝি এবং আমার বোঝা-শোনা-সিদ্ধান্ত গ্রহণে প্রায়ই জট পাকিয়ে যায়। বাইরে এতটা না হলেও, আমাদের ঘরের চৌহদ্দির মধ্যে, আমাদের এই পরিবারে বোকা বলে আমার একটু অখ্যাতি আছে। দুঃখের বিষয়, মেয়েটির ওই সংলাপের কোনও রিপ্লে চ্যানেলটিতে দেখানো হল না। কিন্তু আমার মনে হয় এই বিশেষ মন্তব্যটির রিপ্লে অবশ্যই দেখানো উচিত ছিল। বিশেষ করে আমাদের মতো মানুষের জন্য, যাদের আই কিউ লেভেল একটু নীচের দিকে।
But one good friend is equal to a LIBRARY

