Topic: গরমের আম-মজলিসে_সৌম্যেন্দু সামন্ত_FRUIT OF THE SUMMER, MANGO
গরমের আম-মজলিসে
সৌম্যেন্দু সামন্ত
আম মোটামুটি ভাবে গ্রীষ্মেরই ফল, সেহেতু এই ঋতুতেই ভোজনরসিকের আম-ভোজনের চর্চা ও সুযোগটা কিন্তু অনেক বেশি। অথচ সংখ্যায় অল্প হলেও ‘বারমেসে আম’-এর গাছও দেখতে পাওয়া যায় কোথাও কোথাও।
প্রাচীনকালে তো বটেই, পরবর্তিকালে বাংলার সুলতানরাও ‘ফলের রাজা আম’-এর অবিচ্ছিন্ন নেশায় অত্যন্ত আসক্ত হয়েছিলেন।

আম কিন্তু বাংলার নিজস্ব ফল নয়। এর আদিনিবাস দক্ষিণ এশিয়াতে। আমাদের বাংলায় আম এসেছে পরবর্তী সময়ে অনেক আগন্তুক ফল ফুল বৃক্ষের মতোই। অবশ্য পুরাণের উল্লেখমতো, পবনপুত্র বীর হনুমানের দাক্ষিণ্যেই নাকি এই আম গাছ শ্রীলঙ্কা থেকে ভারতে এসে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সে ভাবেই এই বাংলার পথে-প্রান্তরেও...। তা যেভাবেই আসুক না কেন বা যখনই আসুক না কেন, বাঙালির খাদ্য তালিকায় আম যে এক পাকা আসন করে নিতে পেরেছে, সে-বিষয়ে সন্দেহ বা সংশয়ের এতটুকু অবকাশ নেই আজ। একটা কথা, আমের ফলন কিন্তু সেখানেই ভাল হয়, যেখানে বৃষ্টির পরিমাণ সাধারণ, যেখানে মাটিতে জল জমে না এবং বালির ভাগ অপেক্ষাকৃত কম।
But one good friend is equal to a LIBRARY


