Topic: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

প্রথম ভাগ
অ আ
ছোট খোকা বলে অ আ
শেখেনি সে কথা কওয়া।
ই ঈ
হ্রস্ব ই দীর্ঘ ঈ
বসে খায় ক্ষীর খই।
উ ঊ
হ্রস্ব উ দীর্ঘ ঊ
ডাক ছাড়ে ঘেউ ঘেউ।

ঘন মেঘ বলে ঋ
দিন বড় বিশ্রী।
এ ঐ
বাটি হাতে এ ঐ
হাঁক দেয় দে দৈ।
ও ঔ
ডাক পাড়ে ও ঔ
ভাত আনো বড় বৌ।
ক খ গ ঘ
ক খ গ ঘ গান গেয়ে
জেলে ডিঙি চলে বেয়ে।

চরে বসে রাঁধে ঙ
চোখে তার লাগে ধোঁয়া।
চ ছ জ ঝ
চ ছ জ ঝ দলে দলে
বোঝা নিয়ে হাটে চলে।

ক্ষিদে পায় খুকী ঞ
শুয়ে কাঁদে কিয়োঁ কিয়োঁ।
ট ঠ ড ঢ
ট ঠ ড ঢ করে গোল
কাঁধে নিয়ে ঢাক ঢোল।

বলে মূর্দ্ধন্য ণ,
চুপ কর কথা শোন।
ত থ দ ধ
ত থ দ ধ বলে, ভাই
আম পাড়ি চল যাই।


রেগে বলে দন্ত্য ন
যাব না তো কক্ষনো।

প ফ ব ভ
প ফ ব ভ যায় মাঠে
সারাদিন ধান কাটে।

ম চালায় গোরু-গাড়ি
ধান নিয়ে যায় বাড়ি।
য র ল ব
য র ল ব বসে ঘরে
এক মনে পড়া করে।
শ ষ স
শ ষ স বাদল দিনে
ঘরে যায় ছাতা কিনে।
হ ক্ষ
শাল মুড়ি দিয়ে হ ক্ষ
কোণে বসে কাশে খ ক্ষ।
এই বই-এর ছবি এখনো জোগাড় করে উঠতে পারি নি। জোগাড় করতে পারলে আপডোট করে দেব।

Last edited by mamonjafran (2010-05-09 16:26:23)

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

প্রথম পাঠ
বনে থাকে বাঘ।
গাছে থাকে পাখী।
জলে থাকে মাছ।
ডালে আছে ফল।
পাখী ফল খায়।
পাখা মেলে ওড়ে।
বাঘ আছে আম-বনে।
গায়ে চাকা চাকা দাগ।
পাখী বনে গান গায়।
মাছ জলে খেলা করে।
ডালে ডালে কাক ডাকে।
খালে বক মাছ ধরে।
বনে কত মাছি ওড়ে।
ওরা সব মৌ-মাছি।
ঐখানে মৌ-চাক।
তাতে আছে মধু ভরা।
আলো হয় ,                       জয়লাল
গেল ভয় ।                        ধরে হাল ।
চারি দিক                         অবিনাশ
ঝিকি মিক্‌                        কাটে ঘাস ।
বায়ু বয়                          ঝাউডাল
বনময় ।                         দেয় তাল ।
বাঁশ গাছ                         বুড়ি দাই
করে নাচ ।                       জাগে নাই ।
দীঘিজল                          হরিহর
ঝল মল ।                        বাঁধে ঘর ।
যত কাক                         পাতু পাল
দেয় ডাক ।                       আনে চাল ।
খুদিরাম                           দীননাথ
পাড়ে জাম ।                       রাঁধে ভাত ।
মধু রায়                           গুরুদাস
খেয়া বায় ।                        করে চাষ ।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

দ্বিতীয় পাঠ
রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি।
জবা ফুল তোলে। বেল ফুল তোলে। বেল ফুল সাদা। জবা ফুল লাল। জলে আছে নাল ফুল।
ফুল তুলে রাম বাড়ি চলে। তার বাড়ি আজ পূজা। পূজা হবে রাতে। তাই রাম ফুল আনে। তাই তার ঘরে খুব ঘটা। ঢাক বাজে, ঢোল বাজে। ঘরে ঘরে ধূপ ধূনা।
পথে কত লোক চলে। গোরু কত গাড়ি টানে। ঐ যায় ভোলা মালী। মালা নিয়ে ছোটে। ছোটো খোকা দোলা চ’ড়ে দোলে।
থালা ভরা কৈ মাছ,বাটা মাছ। সরা ভরা চিনি ছানা। গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা। ভারী আনে ঘড়া ঘড়া জল। মুটে আনে সরা খুরি কলাপাতা।

রাতে হবে আলো। লাল বাতি। নীল বাতি। কত লোক খাবে। কত লোক গান গাবে। সাত দিন ছুটি। তিন ভাই মিলে খেলা হবে।

কালো রাতি গেল ঘুচে,
আলো তারে দিল মুছে।
পূব দিকে ঘুম-ভাঙা।
হাসে ঊষা চোখ-রাঙা।
নাহি জানি কোথা থেকে
ডাক দিল চাঁদেরে কে।
ভয়ে ভয়ে পথ খুঁজি
চাঁদ তাই যায় বুঝি।
তারাগুলি নিয়ে বাতি
জেগেছিল সারা রাতি,
নেমে এল পথ ভুলে
বেলফুলে জুঁইফুলে।
বায়ু দিকে দিকে ফেরে
ডেকে ডেকে সকলেরে।
বনে বনে পাখী জাগে,
মেঘে মেঘে রঙ লাগে।
জলে জলে ঢেউ ওঠে,
ডালে ডালে ফুল ফোটে।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

তৃতীয় পাঠ
ঐ সাদা ছাতা। দাদা যায় হাটে। গায়ে লাল জামা। মামা যায় খাতা হাতে। গায়ে শাদা শাল।
মামা আনে চাল ডাল। আর কেনে শাক। আর কেনে আটা।
দাদা কেনে পাকা আতা, সাত আনা দিয়ে। আর, আখ আর জাম চার আনা। বাবা খাবে। কাকা খাবে। আর খাবে মামা। তার পরে কাজ আছে। বাবা কাজে যাবে।
দাদা হাটে যায় টাকা হাতে। চার টাকা। মা বলে, খাজা চাই, গজা চাই, আর ছানা চাই। আশাদাদা খাবে।
আশাদাদা আজ ঢাকা থেকে এল। তার বাসা গড়পারে। আশাদাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে।
নাম তার মোতিবিল, বহু দূর জল—
হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল।
পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে,
মাছরাঙা ঝুপ ক’রে পড়ে এসে জলে।
হেথা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা,
মাঝে মাঝে জলধারা চলে আঁকাবাঁকা।
কোথাও বা ধানক্ষেত জলে আধো ডোবা,
তারি ‘পরে রোদ পড়ে কিবা তার শোভা।
ডিঙি চ’ড়ে আসে চাষী, কেটে লয় ধান,
বেলা গেলে গাঁয়ে ফেরে গেয়ে সারিগান।
মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে,
বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে।
মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়,
ঘন শেওলার দল জলে ভেসে যায়।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

চতুর্থ পাঠ
বিনিপিসি, বামি আর দিদি ঐ দিকে আছে। ঐ যে তিনজনে ঘাটে যায়।
বামি ঐ ঘটি নিয়ে যায়। সে মাটি নিয়ে নিজে ঘটি মাজে। রানীদিদি যায় না। রানীদিদি ঘরে। তার যে তিনদিন কাশি। তার কাছে আছে মা, মাসি আর কিনি।
চলো ভাই নীলু। এই তালবন দিয়ে পথ। তার পরে তিলক্ষেত। তার পরে তিসিক্ষেত। তার পর দীঘি। জল খুব নীল। ধারে ধারে কাদা। জলে আলো ঝিলিমিলি করে। বক মিটি মিটি চায় আর মাছ ধরে।
ঐ যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই, ঘড়ি আছে কি? দেখি। ছ’টা যে বাজে, আর দেরি নয়। এইবার আমি বাড়ি যাই। তুমি এস পিছে পিছে। পাখী খাবে, দেখ এসে।
এ কী পাখী? এ যে টিয়ে পাখী। ও পাখী কি কিছু কথা বলে? কী কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কী খায়? ও খায় দানা। রানীদিদি ওর বাটি ভ’রে আনে দানা। বুড়ী দাসী আনে জল।

পাখী কি ওড়ে?

না, পাখী ওড়ে না, ওর পায়ে বেড়ি।
ও আগে ছিল বনে। বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত।
দীনু এই পাখী পোষে।

ছায়ার ঘোমটা মুখে টানি
আছে আমাদের পাড়াখানি।
দীঘি তার মাঝখানটিতে,
তালবন তারি চারিভিতে।
বাঁকা এক সরু গলি বেয়ে
জল নিতে আসে যত মেয়ে।
বাঁশগাছ ঝুঁকে ঝুঁকে পড়ে,
ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে।
পথের ধারেতে একখানে
হরিমুদী বসেছে দোকানে।
চাল ডাল বেচে তেল নুন,
খয়ের সুপারি বেচে চুন,
ঢেঁকি পেতে ধান ভানে বুড়ী,
খোলা পেতে ভাজে খই মুড়ি।
বিধু গয়লানী মায়ে পোয়
সকাল বেলায় গোরু দোয়।
আঙিনায় কানাই বলাই
রাশি করে সরিষা কলাই।
বড়বউ মেজবউ মিলে
ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

পঞ্চম পাঠ
চুপ ক’রে ব’সে ঘুম পায়। চলো, ঘুরে আসি। ফুল তুলে আনি।
আজ খুব শীত। কচুপাতা থেকে টুপ্‌ টুপ্‌ ক’রে হিম পড়ে। ঘাস ভিজে। পা ভিজে যায়। দুখী বুড়ী উনুন-ধারে উবু হয়ে ব’সে আগুন পোহায় আর গুন্‌ গুন্‌ গান গায়।
গুপী টুপী খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে চুপি চুপি ডেকে আনি। ওকে নিয়ে যাব কুলবনে। কুল পেড়ে খাব। কুলগাছে টুনটুনি বাসা ক’রে আছে। তাকে কিছু বলিনে।
আজ বুধবার, ছুটি। নুটু তাই খুব খুসি। সেও যাবে কুলবনে। কিছু মুড়ি নেব আর নুন। চড়ি-ভাতি হবে। ঝুড়ি নিতে হবে। তাতে কুল ভ’রে নিয়ে বাড়ি যাব। উমা খুসি হবে। ঊষা খুসি হবে। বেলা হলো। মাঠ ধূ ধূ করে। থেকে থেকে হূ হূ হাওয়া বয়। দূরে ধুলো ওড়ে। চুনি মালী কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘু ঘু।
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
পার হয়ে যায় গোরু,পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার,ঢালু তার পাড়ি।
চিক্‌চিক্‌ করে বালি,কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে শাদা।
কিচিমিচি করে সেথা শালিখের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।
আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুনপাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।
সকালে বিকালে কভু-নাওয়া হলে পরে
আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে।
আষাঢ়ে বাদল নামে,নদী ভর-ভর—
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলাজলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে প’ড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

ষষ্ঠ পাঠ
বেলা যায়। তেল মেখে জলে ডুব দিয়ে আসি। তার পরে খেলা হবে।
একা একা খেলা যায় না। ঐ বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়।
ঐ-যে আসে শচী সেন, মণি সেন, বংশী সেন। আর ঐ-যে আসে মধু শেঠ আর ক্ষেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে।
বল নেই। গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে।
খেলা সেরে ঘরে ফিরে যাব। দেরি হবে না।
বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। গিয়ে ভাত খেয়ে খাতা নেব। লেখা বাকি আছে।
এসেচে শরৎ, হিমের পরশ
লেগেচে হাওয়ার ‘পরে—
সকালবেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে।
আমলকী-বন কাঁপে,যেন তার
বুক করে দুরু দুরু—
পেয়েচে খবর পাতা-খসানোর
সময় হয়েচে শুরু।
শিউলির ডালে কুঁড়ি ভ’রে এল,
টগর ফুটিল মেলা,
মালতীলতায় খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা।
গগনে গগনে বরষণ-শেষে
মেঘেরা পেয়েচে ছাড়া,
বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে,
নাই কোনো কাজে তাড়া।
দীঘিভরা জল করে ঢল-ঢল,
নানা ফুল ধারে ধারে,
কচি ধানগাছে ক্ষেত ভ’রে আছে—
হাওয়া দোলা দেয় তারে।
যে দিকে তাকাই সোনার আলোয়
দেখি যে ছুটির ছবি,
পূজার ফুলের বনে ওঠে ওই
পূজার দিনের রবি।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

সপ্তম পাঠ
শৈল এল কই? ঐ যে আসে ভেলা চ’ড়ে বৈঠা বেয়ে। ওর আজ পৈতে। ওরে কৈলাস দৈ চাই। ভালো  ভৈষা দৈ আর কৈ মাছ। শৈল আজ খৈ দিয়ে দৈ মেখে খাবে।
দৈ তো গয়লা দেয় নি। তৈরি হয় নি। হয়তো বৈকালে দেবে।
পৈতে হবে চিঠি পেয়ে মৈনিমাসি আজ এল। মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। তাকে যেতে হবে চৈবাসা। তার বাবা থাকে গৈলা।
গৈলা কোথা?
জানো না, গৈলা বরিশালে। সেইখানে থাকে বেণী বৈরাগী। এখন সে থাকে নৈহাটি।
কাল ছিল ডাল খালি,
আজ ফুলে যায় ভ’রে।
বল্‌ দেখি তুই মালী,
হয় সে কেমন ক’রে।
গাছের ভিতর থেকে
করে ওরা যাওয়া -আসা।
কোথা থাকে মুখ ঢেকে,
কোথা যে ওদের বাসা।
থাকে ওরা কান পেতে
লুকানো ঘরের কোণে,
ডাক পড়ে বাতাসেতে
কী ক’রে সে ওরা শোনে।
দেরি আর সহে না-যে,
মুখ মেজে তাড়াতাড়ি
কত রঙে ওরা সাজে,
চ’লে আসে ছেড়ে বাড়ি।
ওদের সে-ঘরখানি
থাকে কি মাটির কাছে?
দাদা বলে,জানি জানি
সে-ঘর আকাশে আছে।
সেথা করে আসা যাওয়া
নানা রঙা মেঘগুলি—
আসে আলো, আসে হাওয়া
গোপন দুয়ার খুলি।
এ ছন্দটি দুই মাত্রায় অথবা তিন মাত্রায় পড়া যায়।
দুই মাত্রা,যথা —
কাল। ছিল। ডাল। খালি
আজ। ফুলে। যায়। ভ’রে।
তিন মাত্রা, যথা—
কাল ছিল ডাল। খালি—।
আজ ফুলে যায়। ভ’রে—।
তিন মাত্রার তালে পড়লেই ভালো হয়।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

অষ্টম পাঠ
ভোর হ’লো। ধোবা আসে। ঐ তো লোকা ধোবা। গোরা বাজারে বাসা। ওর খোকা খুব মোটা, গাল ফোলা।
ঐ-যে ওর পোষা গাধা। ওর পিঠে বোঝা। খুলে দেখো। আছে ধুতি। আছে জামা, মোজা, সাড়ি। আরো কত কী।
ওর খুড়ো সুতো বেচে, উল বেচে। ওর মেসো বেচে ফুলের তোড়া।
ধোবা কোথা ধুতি কাচে,জানো? ঐ-যে ডোবা, ওখানে। ওর জল বড়ো ঘোলা।
গাধা ছোলা খেতে ভালোবালে। ওকে কিছু ছোলা খেতে দাও।
ছোলা কোথা পাব? ঐ-যে ঘোড়া ছোলা খায়। ওর ঘর খোলা আছে।
ঐ কোঠাবাড়ি। ওখানে আজ বিয়ে। তাই ঢের ঘোড়া এলো,গাড়ি এলো। এক জোড়া হাতি এলো। মেজো মেসো হাতি চ’ড়ে আসে। ওটা বুড়ো হাতি। তার নাতি ঘোড়া চড়ে। কালো ঘোড়া। পিঠে ডোরা দাগ। পায়ে তার ফোড়া, জোড়ে চলে না। ঢোল বাজে। ঘোড়া ঘোর ভয় পায়।
দিনে হই এক-মতো, রাতে হই আর।
রাতে-যে স্বপন দেখি মানে কী-যে তার।
আমাকে ধরিতে যেই এলো ছোটো কাকা
স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা।
দুই হাত তুলে কাকা বলে, থামো থামো,
যেতে হবে ইসকুলে, এই বেলা নামো।
আমি বলি,কাকা, মিছে করো চেঁচামেচি,
আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেচি।
ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি,
আলোর অশোক-ফুল চুলে দেবো গুঁজি।
সাত-সাগরের পারে পারিজাত-বনে
জল দিতে চ’লে যাবো আপনার মনে।
যেমনি এ কথা বলা অমনি হঠাৎ
কড়কড় রবে বাজ মেলে দিল দাঁত।
ভয়ে কাঁপি, মা কোথাও নেই কাছাকাছি,
ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি।
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

নবম পাঠ
এসো এসো, গৌর এসো। ওরে কৌলু, দৌড়ে যা। চৌকি আন্‌।
গৌর, হাতে ঐ কৌটো কেন?
ঐ কৌটো ভ’রে মৌরি রাখি। মৌরি খেলে ভালো থাকি।
তুমি কী ক’রে এলে গৌর?
নৌকো ক’রে।
কোথা থেকে এলে?
গৌরীপুর থেকে।
পৌষ মাসে যেতে হবে গৌহাটি।
গৌর, জানো ওটা কী পাখী।
ও তো বৌ-কথা-কও।
না, ওটা নয়। ঐ-যে জলে, যেখানে জেলে মৌরলা মাছ ধরে।
ওটা তো পানকৌড়ি। চলো, এবার খেতে চলো। সৌরিদিদি ভাত নিয়ে ব’সে আছে।
নদীর ঘাটের কাছে
নৌকো বাঁধা আছে,
নাইতে যখন যাই, দেখি সে
জলের ঢেউয়ে নাচে।
আজ গিয়ে সেইখানে
দেখি দূরের পানে
মাঝনদীতে নৌকো, কোথায়
চলে ভাঁটার টানে।
জানি না কোন্‌ দেশে
পৌঁচে যাবে শেষে,
সেখানেতে কেমন মানুষ
থাকে কেমন বেশে।
থাকি ঘরের কোণে,
সাধ জাগে মোর মনে,
অম্‌নি ক’রে যাই ভেসে, ভাই,
নতুন নগর বনে।
দূর সাগরের পারে,
জলের ধারে ধারে,
নারিকেলের বনগুলি সব
দাঁড়িয়ে সারে সারে।
পাহাড়-চুড়া সাজে
নীল আকাশের মাঝে,
বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া
কেউ তা পারে না-যে।
কোন্‌ সে বনের তলে
নতুন ফুলে ফলে
নতুন নতুন পশু কত
বেড়ায় দলে দলে!
কত রাতের শেষে
নৌকো-যে যায় ভেসে;
বাবা কেন আপিসে যায়,
যায় না নতুন দেশে?
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

দশম পাঠ
বাঁশগাছে বাঁদর। যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে।

ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়।

বাঁশগাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপাগাছে। কী জানি, কখন ঝাঁপ দিয়ে নীচে পড়ে।
এইবার বাঁদর ভয় পেয়েচে। ভোঁদা কুকুর ওকে দেখে ডাকচে। খাঁদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেচে।
পাঁচটা বেজে গেচে।
ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়।
আঁধার হ’লো। ঐ-যে চাঁপাগাছের ফাঁকে বাঁকা চাঁদ। আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল।
দূরে ঠাকুর-ঘরে শাঁক বাজে, কাঁসি বাজে। কানাই ছাদে ব’সে বাঁশি বাজায়।
ঐ কে যেন কাঁদে।
না, কাঁদা নয়, কাঁটা গাছে পেঁচা ডাকে।
কত দিন ভাবে ফুল                উড়ে যাবো কবে ,
যেথা খুসি সেথা যাবো               ভারী মজা হবে ।
তাই ফুল একদিন                  মেলি দিল ডানা ,
প্রজাপতি হ ' লো , তারে           কে করিবে মানা!
 
রোজ রোজ ভাবে ব ' সে            প্রদীপের আলো
উড়িতে পেতাম যদি                হ ত বড়ো ভালো ।
ভাবিতে ভাবিতে শেষে              কবে পেলো পাখা ,
জোনাকি হ ' লো সে —           ঘরে যায় না তো রাখা ।
 
পুকুরের জল ভাবে ,              চুপ ক ' রে থাকি ,
হায় হায় , কী মজায়             উড়ে যায় পাখী ।
তাই একদিন বুঝি                ধোঁয়া-ডানা মেলে
মেঘ হয়ে আকাশেতে               গেল অবহেলে ।
 
আমি ভাবি ঘোড়া হয়ে             মাঠ হবো পার ,
কভু ভাবি মাছ হয়ে               কাটিব সাঁতার ।
কভু ভাবি পাখী হয়ে              উড়িব গগনে ।
কখোনো হবে না সে কি            ভাবি যাহা মনে ?
One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

It's a very good start,Thanks dada for the children section, It is great tribute to Gurudev

"মাসির বাড়ী কিশোরগঞ্জ মামার বাড়ী চাতলপাড়
বাপের বাড়ী বাওনবাইড়া নিজের বাড়ী নাই আমার"

Thumbs up

13

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

dada nijer soisobke abr hothat phire paacchi jano, bhison valo laglo

14

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

খুব ভাল লাগলো পড়ে। দারুন। ছবি গুলো থাকলে আরও ভালো হত।

15

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

আজ রবিবার, ৩১ শে জুলাই ২০১১, দৈনিক আজকাল পত্রিকার 'রবিবারের চিঠি' তে প্রথম বড় চিঠি 'সহজ পাঠ- সহজ কথা সহজ করে যায় না বলা' শিরোনামে আমার একটি চিঠি প্রকাশিত হয়েছে। সবাইকে পড়ার জন্য বলছি।

16

Re: সহজ পাঠ প্রথম ভাগ_রবীন্দ্রনাথ ঠাকুর_SAHAJ PATH 1st_Rabindranath Tagore

১৯৭৯ সাল থেকে এই রাজ্যে সহজ পাঠ প্রথম ও দ্বিতিয় শ্রেনিতে পড়ান হয়। আমি পড়েছি। আমার ছেলে পড়েছে। আমি প্রতিদিন স্কুলে পড়াই। কি করে বিধানসভায় মুখ্যমন্ত্রী বললেন যে, আগামী বছর থেকে সহজ পাঠ নতুন করে চালু করা হবে? চালু থাকা বই কি করে আবার চালু করবেন তিনি? খবরের কাগজে বিদ্যজনেরা লিখেছেন- সহজ পাঠ ফিরিয়ে এনে মমতা ব্যনারজি খুব ভালো কাজ করেছেন। বিদ্যজনেদের বলছি- এটা ভুল তথ্য। আপনারা ভালো করে যাচাই করুন। যে কোন স্কুলে গেলেই তো এই বই দেখতে পাবেন। আমার এই বিষয়ে একাধিক লেখা নানা কাগজে বেরিয়েছে। দুঃখের বিষয়, তাঁর পরেও নানা কাগজে সেই ভুল কথা লেখা হচ্ছে। কি আর বলব? প্রতিবাদ আর ধিক্কার জানানো ছাড়া কোন কিছু আর করার নেই।