Topic: LOVE FRIENDSHIP MARRIAGE OF TULA (LIBRA) তুলারাশির প্রেম বন্ধুত্ব বিয়ে
তুলা রাশি
তুলা নারী ও কুম্ভ পুরুষ
তুলা মেয়েটি সম্ভবত নম্র ও মিষ্টিভাবে তার কুম্ভ পুরুষটির মনে একটা পথ-নির্দেশকের অবস্থান তৈরি করার জন্যে তার কৌশল প্রয়োগ করবে, যাতে করে সে তার নিজের পছন্দের জীবন-যাপনের পদ্ধতিতে ছেলেটিকে অভ্যস্ত করে তুলতে পারে। প্রথমদিকে কুম্ভটি এই পথই অনুসরণ করবে, কিন্তু যখন সে মেয়েটির টোল-পড়া গালের লালিমা আর তার অনুপম আকর্ষণের প্রাথমিক ধাক্কাটা সামলে উঠবে, বলাই বাহুল্য, মেয়েটির ভুবনজয়ী হাসির তীব্র মোহনীয়তাকেও কাটিয়ে উঠতে পারবে, তখন সে ঠিকই তুলা মেয়েটির এই ধীর-স্থির বশ করে নেয়ার পদ্ধতিটি ভণ্ডুল করে দেবে। কুম্ভ পুরুষের একগুয়েমী এতোটাই তীব্র যে সেটার কাছে গাধা বা গর্ধব যন্তুটার একগুয়েমীও তুচ্ছ হয়ে ওঠে, মনে হয় গাধা যেন অত্যন্ত সহজে বশ্য, সহজে প্ররোচিত এবং চালিত একটা সবিশেষ বিনয়ি যন্তু। এই ছেলে যখন মনে করে যে তার মনোভাবই সঠিক, তখন তার অবস্থান থেকে তাকে এক চুল নড়ানোও দুঃসাধ্য ব্যাপার।
তবে, একবার যখন কোনটা ভালো এবং শ্রেয় সেই বিষয়ে এই দুজন একটা আপোষে পৌছাতে পারে, তখন কিন্তু নক্ষত্রদের আশীর্বাদপুষ্ট তাদের দুজনার সম্পর্কটি সেই আশীর্বাদের সব উপহার এবং সুবিধা কুড়িয়ে নিতে সক্ষম হবে। অদ্ভুত হলেও সত্য যে সঙ্গিত বা গান হয়তো কোন না কোনভাবে এই দুজনের মধ্যে প্রাথমিক আকর্ষণ বা কাছে আসার বিষয়টির জন্যে দায়ী, হতে পারে সঙ্গিতের প্রতি তাদের পারস্পরিক আকর্ষণ রয়েছে, কিংবা একজনের আগ্রহের পেছনে অন্যের উদ্দীপণা রয়েছে। কখনও কখনও সেটা সঙ্গিত না হয়ে হতে পারে শিল্প, কখনও সেটা ধর্মীয় কোন ব্যাপার, দর্শন, বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষার প্রচেষ্ট, শিশু, তরুণ সঙ্গি-সাথি, কিংবা কোন ধরনের মঞ্জ...কিন্তু সবসময়ই তাদের মধ্যে একাধিক বিষয়ে চিন্তা-চেতনার সাদৃশ্য এবং সহমর্মীতা থাকবে।
কুম্ভের কাছে তুলা মেয়েটি অপরূপা এক নারী, এবং যদিও ভালোবাসা অন্ধ, কিন্তু মেয়েটির দেহ বল্লরীর যে ধারণা ছেলেটির মনে ভাসে সেটা মিথ্যে নয়, বা বাগারম্বরতা নয়। মেয়েটির মনে হয়, কুম্ভটির মতো এতো বেশি স্মার্ট ছেলের সাথে সে এর আগে কখনই দেখেনি। স্বীকার করতেই হবে এই ছেলের বুদ্ধিমত্তা মাঝে মধ্যেই মানুষকে হতভম্ব করে দিতে পারে। যদিও কখনও কখনও তার চিন্তার মাঝে যুক্তির অভাব দেখা যেতে পারে, যেটা মেয়েটিকে মাঝে মধ্যে বিরক্ত করে তুলবে, কিন্তু মেয়েটি মানসিকভাবে যথেষ্ট সচেতন এবং চতুর যে সে কুম্ভের এই খাপছাড়া বৈশিষ্ট্যটির সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে। ছেলেটি তুলা মেয়ের সূক্ষ্ম মন মানসিকতা পছন্দ করে, এবং দ্রুত বুঝে নিতে পারে যে এই মেয়ে তার সাথে অনেক বিষয়েই আলাপচারিতা চালিয়ে যেতে সক্ষম, এবং ফলতঃ তার আকর্ষণ শুধু মেয়েটির দেহের তীক্ষ্ণ বাক আর তার গালের টোলেই সীমাবদ্ধ থাকবে এমন কোন কথা নেই। তবে তুলা মেয়েটিকে যদি তার পলায়নপর কুম্ভ পুরুষটির ভালোবাসা আকঢ়ে রাখতে হয়, সেক্ষেত্রে কুম্ভটিকেই তার পথপ্রদর্শক হিসেবে মেনে নিতে হবে। এর কোন বিকল্প নেই।
এই জুটির মধ্যে সবচেয়েয়ে ভালো হবে—প্রেম, বিয়ে, ব্যবসা ও বন্ধুত্ব ।

