Topic: ZODIAC CHARACTERISTICS OF MEN KUMBHA_AQUA_কুম্ভরাশির পুরুষের বৈশিষ্ট্য
বিভিন্ন রাশির পুরুষের বৈশিষ্ট্য
কুম্ভ (২১ জানু - ১৮ ফেব্রু) : পুরুষ
কোন পরিণামের কথা চিন্তা না করে নিজেকে যেকোন সমস্যার মধ্যে জড়িয়ে ফেলা এই কুম্ভ পুরুষগুলো আপনার সাথে প্রেমে মগ্ন মানুষের মতো আচরণ করবে এই প্রত্যাশা করবেন না। যদি করেন তো আপনার জন্যে সেটা ভুল করা হবে। শুধু ভুল নয় বরং মারাত্মক ভুল। বন্ধুত্বের কথা যদি ওঠে তাহলে আপনি তার কাছ উষ সঙ্গ কিংবা অন্তরঙ্গতম বন্ধুত্বও প্রত্যাশা করতে পারেন। কিন্তু ভালোবাসা ? সেক্ষেত্রে আমার এক পরিচিত কুম্ভের একটা উক্তি মনে পড়ছে, “যে কেউ-ই মেয়ে সঙ্গী পেতে পারে। কিন্তু ভালোবাসা অন্য ব্যাপার।” এটা একটা বিচক্ষণ মন্তব্য। “এটা অন্য ব্যাপার” - এবং সেটুকুই কুম্ভের কাছে যথেষ্ট। যখন সে বুঝতে পারে যে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছে তখন সে এমন ভাব করবে যেন সে আপনাকে পছন্দ করে না। আর এর পেছনে যুক্তিটাও পরিষ্কার - একদম সহজ। কুম্ভরা সবাইকে পছন্দ করে। প্রত্যেকেই তার বন্ধু। সে হয়তো তার সবচে বড় শত্রুটিকেও নিজের বন্ধু হিসেবে সম্বোধন করবে। সুতরাং সে যখন কাউকে বলবে যে তাকে পছন্দ করে না তখন তার সেই কথার ভিন্ন মানে থাকা কোন আশ্চর্যের বিষয় নয়। কিন্তু এটা ঠিক কী বোঝায় সেটা বুঝতে অল্প গবেষণার প্রয়োজন রয়েছে। তার এই কথার সূক্ষ্ম দ্যোতনার মধ্যে জটিলতা থাকতে পারে।
যদিও অন্যের অনুভূতিগুলো নিয়ে নাড়াচাড়া করতে তার ভালো লাগে কিন্তু নিজের অনুভব-অনুভূতি প্রকাশ করতে সে পছন্দ করে না। তার নিজের প্রতিক্রিয়া এবং উদ্দেশ্যগুলো খুবই জটিল। কিন্তু সে ওগুলোকে জটিল করেই রাখে যাতে আপনাকে বোকা বানিয়ে, অবাক করে আনন্দ পেতে তার কোন সমস্যা না হয়। ভালোবাসা, এবং বন্ধুত্ববোধের অনেক অভিজ্ঞতাই সে অর্জন করবে, কিন্তু সে চাইবে এই প্রতিটি অভিজ্ঞতাকে সূক্ষ্মভাবে নিরীক্ষা করতে। তাকে বিয়ের মঞ্চে উঠাবার আগ পর্যন্ত আপনিও তার ঐ অভিজ্ঞতার ধারবাহিকতায় একটি নতুন অভিজ্ঞতাই মাত্র। যদিও এটা শুনতে খুব কঠিন লাগছে। আবেগতাড়িত হবেন না। তার হাজারো সতর্কতা থাকা সত্ত্বেও তাকেও বাগে আনা সম্ভব। কিন্তু তাকে বাগে আনার আগে, মানুষের সম্পর্কে তার বিশিষ্ট দৃষ্টিভঙ্গির প্রকোপ থেকে উতরে ওঠার কায়দা আপনাকে শিখতে হবে।
সে দলীয় চেতনাধারী একজন ব্যক্তি। সে যেখানে যাবে সেখানেই তার একটা দল দাঁড়িয়ে যাবে। খেলাধুলায় নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টা তার কাছে কোন বিচিত্র ব্যাপার নয়। বরং এটা যেন তারই সৃষ্টি এবং এই রকম নিরপেক্ষতার সূত্রগুলো সে তার ব্যক্তিগত সম্পর্কগুলোতেও বজায় রাখে। তার আগ্রহ সবখানে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তাই মানুষের সাথে তার ভালোবাসা এতোটাই ব্যক্তিকেন্দ্রিকতাহীন।

