Topic: ক্যানসার যখন হানা দেয় ক্যানসার_ডা. শুভঙ্কর দেব_LIVER CANCER

ক্যানসার যখন হানা দেয় লিভারে
ডা. শুভঙ্কর দেব

প্র: প্রায়ই শুনি লিভার ক্যানসার হয়েছে। কিন্তু কাদের বেশি হয়?
উ: সাধারণত হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস থেকেই এর সূত্রপাত হয়। সতর্ক না থাকলে আক্রান্ত হয় লিভার।

প্র: আর গলব্লাডার ক্যানসারের প্রধান কারণ কী?
উ: জেনে বা না জেনে দীর্ঘদিন ধরে গলব্লাডারে পাথর পুষে রাখা। প্রথম থেকেই এ ব্যাপারে সতর্ক থাকা উচিত।

প্র: আর প্যানক্রিয়াস ক্যানসার?

উ: ধূমপান, চর্বি জাতীয় খাদ্য আর অত্যধিক অ্যানিম্যাল প্রোটিন। অথচ সবুজ তরিতরকারি বেশি খেলে এই ঝুঁকি কমে।

প্র: শুনেছি পাকস্থলীতে এই রোগ বেশি হয়?
উ: কিছু বিশেষ রোগের জন্যেই মানুষের পাকস্থলীর ক্যানসারের প্রবণতাও বাড়ে। যেমন পার্নিসাস অ্যানিমিয়া, এইচ পাইলোরি ইনফেকশন, অত্যধিক ধূমপান বা মদ্যপান।

lever cancer
Liver Cancer Secondary from Colon Smadi.

প্র: লিভার ক্যানসার কি অনেক ধরনের হয়?
উ: হ্যাঁ, প্রধানত দু’ ধরনের। প্রথমটি লিভারেই সূত্রপাত। দ্বিতীয়টি শরীরের অন্য অরগ্যান থেকে আসে। এবং তা রক্তের মাধ্যমে।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: ক্যানসার যখন হানা দেয় ক্যানসার_ডা. শুভঙ্কর দেব_LIVER CANCER

প্র: রক্তের মাধ্যমে? বুঝব কী করে?
উ: স্রেফ পরীক্ষা-নিরীক্ষায়। যেমন সিটি স্ক্যান এবং প্রয়োজনে এফ এন এ সি।

প্র: শারীরিক পরিবর্তন কি কিছু হয়?
উ: বেশির ভাগ ক্ষেত্রে পেটের ডান দিকে ব্যথা হয়। আবার কারও ওই ডান দিকেই টিউমার দেখা দেয়। তা সে ছোট বা বড় হোক।

প্র: শুধু এই কারণেই সতর্ক থাকব?
উ: তা নয়। জণ্ডিসে আক্রান্ত হলেও সতর্ক হতে হবে। অনেক ক্ষেত্রে কারও কারও পেটে জলও হয়।

প্র: অপারেশন ছাড়া কি ওষুধেই প্রতিকার সম্ভব?
উ: এটা নির্ভর করে প্রাইমারি স্টেজে আছে কি না। লিভারের কোথায় এবং তা অন্য অরগ্যান থেকে এসেছে কি না। সেটি কত বড় হয়েছে তা দেখেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

প্র: তার মানেই অপারেশন?
উ: প্রাথমিক স্টেজে লিভার ক্যানসারের প্রধান চিকিৎসাই হল অপারেশন।

প্র: আর দেরি হলে?
উ: শেষ সময়ে ধরা পড়লে শুধু কেমো ছাড়া কোনও পথ থাকে না।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: ক্যানসার যখন হানা দেয় ক্যানসার_ডা. শুভঙ্কর দেব_LIVER CANCER

প্র: অন্য অরগ্যান থেকে এলে?
উ: কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করা হয়। যেমন কোলন, রেকটাম, কিডনি, গলব্লাডার।

প্র: তা হলে বলছেন অপারেশন করতেই হবে?
উ: দেখুন অপারেশনই সবচেয়ে ভাল উপায়।

প্র: অপারেশন না করে কেমোতে কি পুরোপুরি ভাল হয়?
উ: না, তা কখনও সম্ভব নয়। রোগীর প্রাথমিক স্টেজে অপারেশন করা হয়। দেরি হয়ে গেলে তবেই কেমোথেরাপি। কিন্তু জণ্ডিস হয়ে গেলেই যত গণ্ডগোল। আমরা তাই প্রাথমিক স্টেজেই অপারেশন করতে বলি।

প্র: অপারেশন মানেই তো বিরাট খরচ?

উ: না, এটা ভুল ধারণা। এখন ক্যানসার চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

প্র: আচ্ছা, এই অপারেশন মানেই কি পুরো লিভার বাদ দিতে হয়?

উ: পুরো লিভার বাদ দিলে তো মানুষ বাঁচবে না। যদি না আবার অন্যের শরীর থেকে অর্ধেক লিভার এনে ট্রান্সপ্ল্যান্ট করা হয়।

প্র: শুনলাম এরই মধ্যে লিভার ক্যানসারের অত্যন্ত জটিল দুটি অপারেশন করেছেন?
উ: হ্যাঁ। প্রথম রোগীর গলব্লাডার অপারেশনের পর সেখানে ক্যানসার ধরা পড়ে। কেমোথেরাপি দেওয়া সত্ত্বেও কিছু দিনের মধ্যেই আবার তা ফিরে আসে। তবে এ বার লিভারে। আমরা সরাসরি ওই ক্যানসার আক্রান্ত লিভারটুকুই বাদ দিয়েছি। দ্বিতীয় রোগীর রোগ একই। তবে এখানে লিভারের আরও একটি বড় অংশ বাদ দিতে হয়েছিল। রোগী পুরোপুরি সুস্থ।

প্র: শুনেছি লিভার সার্জারিতে প্রচুর রক্তক্ষরণ হয়?
উ: হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন নতুন যন্ত্র ও নতুন পদ্ধতিতে লিভার অপারেশন করলে অত রক্তপাত হয় না।

প্র: তবে ক্যানসারে আক্রান্ত ওই রোগীর লিভারের একটা বড় অংশ বাদ দিয়েছেন কি বিনা রক্তপাতে?
উ: হ্যাঁ, সেই রোগীর রক্তক্ষরণ হয়নি। যা হয়েছে তা দু’-তিনশো মিলিলিটারেরও কম।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: ক্যানসার যখন হানা দেয় ক্যানসার_ডা. শুভঙ্কর দেব_LIVER CANCER

প্র: তবে যে শুনি লিভার নাকি খুবই ভাস্কুলার অরগ্যান?
উ: ঠিকই শুনেছেন। তবে যন্ত্রের সাহায্যে করলে ওই সব ভয় থাকে না।

প্র: কী সেই যন্ত্র?
উ: নাম কুশা। এই যন্ত্র এখন কলকাতাতেও এসেছে।

প্র: তা হলে কি লিভার অবধি ক্যানসার আক্রান্ত হলে, এই যন্ত্রের জন্য তেমন ভয়ের কিছু থাকবে না?
উ: বিপদ তো অনেকটাই কাটবে। শুধু তাই নয়, আশা করছি, এই যন্ত্রের সাহায্যে আরও কিছু জটিল অপারেশন সহজ সরল হয়ে যাবে।

প্র: একটু খুলে বলুন।
উ: গলব্লাডার ক্যানসার, লিভার, কোলন ও মলদ্বার— যা থেকে লিভারে ছড়িয়েছে। এমনকী কিডনি ক্যানসার যা গোপনে লিভারে হাত বাড়িয়েছে সেই সব রোগীরাও উপকৃত হবেন। এই পদ্ধতিতে আমরা স্বল্প রক্তক্ষরণে আক্রান্ত লিভারও বাদ দিতে পারব।

প্র: এই নতুন পদ্ধতিতে অপারেশন কি খুবই খরচসাপেক্ষ?
উ: না।

প্র: এই জটিল ক্যানসার অপারেশন প্রশিক্ষণের জন্য তবে আপনাকে দক্ষিণ কোরিয়া যেতে হল কেন?
উ: লিভার ক্যানসার সার্জারিতে পৃথিবীর অন্যতম সেরা জায়গা ওই দক্ষিণ কোরিয়াই। কারণ লিভার প্যানক্রিয়াস এবং পিত্তনালির ক্যানসার সবচেয়ে বেশি হয় ওখানেই। এই সার্জারিতে এখনও ওরাই পারদর্শী।

প্র: এই আধুনিক যুগেও ক্যানসার চিকিৎসার অগ্রগতি বলতে কি তা হলে শুধুমাত্র ওই নতুন যন্ত্রের আমদানি?
উ: আজ থেকে দশ বছর আগে এ সব তো কিছুই ভাবা যেত না। চিকিৎসা হত পুরনো পদ্ধতিতে। মৃত্যুর হারও ছিল বেশি। এখন অত্যাধুনিক চিকিৎসায় রোগীর আয়ু বেড়েছে অনেক বেশি।

প্র: আচ্ছা জিনথেরাপি কী?
উ: জেনেটিক লেবেলে কিছু পরিবর্তন ঘটিয়ে অনেক ক্ষেত্রে কিছু ক্যানসার প্রতিরোধ এবং প্রতিকার হচ্ছে।

প্র: এই পদ্ধতি কি তবে এখনও পরীক্ষামূলক?
উ: হ্যাঁ কিছুটা। তবে বলতে পারি জিনথেরাপি এই মুহূর্তে কিছু বাছাই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে।

প্র: যদি সফল হয়?
উ: তা হলে ক্যানসার শব্দটাই তো আর ভয়ের থাকবে না।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: ক্যানসার যখন হানা দেয় ক্যানসার_ডা. শুভঙ্কর দেব_LIVER CANCER

ক্যানসার এড়াতে

১। লিভার ক্যানসার এড়াতে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকুন।

২। গলব্লাডার ক্যানসার এড়াতে সেখানে পাথর পুষবেন না।

৩। ধূমপান, মদ্যপান এড়ানো গেলে কিছু ক্যানসার রোখা যায়। যেমন, ফুসফুস, ওরাল, খাদ্যনালি, পাকস্থলী প্রভৃতি।

৪। পান, দোক্তা, জর্দা এই তিনটিই ডেকে আনে মুখের ক্যানসার।

৫। সবুজ তরিতরকারি বেশি খেলে সম্ভাবনা কমে প্যানক্রিয়াস, কোলন এবং রেক্টাম ক্যানসারের।

সৌজন্যঃ আনন্দবাজার পত্রিকা ২০ শ্রাবণ ১৪১৩ শনিবার ৫ অগস্ট ২০০৬

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up