Topic: শুভ শুক্রবার, পবিত্র ক্রস _গৌরী মিত্র_GOOD FRIDAY

শুভ শুক্রবার, পবিত্র ক্রস
গৌরী মিত্র

গুড ফ্রাইডে—শুভ শুক্রবার। এই দিনটিতে ক্রস বা ক্রুসে বিদ্ধ করে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল মেসায়া যিশুকে। কাষ্ঠক্রুসে বিদ্ধ যিশুর মরণকালীন যন্ত্রণা দেখে তাঁর ভক্তরা শোকে, দুঃখে ভেঙে পড়েছিল। যিশুর মরণোত্তর কালে ক্রস যা ছিল অত্যাচার, মৃত্যুর প্রতীক, তা পেয়েছিল পবিত্রতার, শ্রদ্ধার প্রতীক রূপে স্বীকৃতি। ক্রুসে বিদ্ধ যিশুর প্রতিমূর্তি—যিশুর মরণোত্তর অনন্ত জীবনের প্রতীক। গলগোথায় প্রোথিত কাষ্ঠক্রুসকে খ্রিস্টপ্রেমীরা মনে করে জগতের মেরুদণ্ড। ক্রুসবিদ্ধ যিশুর প্রসারিত দুই বাহু—তাতে আছে বিশ্ববাসীকে আবাহনের ইঙ্গিত। ক্রস—জীবনবৃক্ষ। মাটিতে প্রোথিত অংশ ফেইথ—বিশ্বাস, ঊর্ধ্ব অংশ হেভেন—স্বর্গ বা অধ্যাত্মভাবনা আর পুব পশ্চিমের দুই বাহুদণ্ড হল সহনশক্তি, দয়ামায়া, ভালবাসা—এক কথায় মানবতার প্রতীক।

good friday
Worshippers carry a cross into the Church of the Holy Sepulcher during the Good Friday procession in Jerusalem's Old City.  Photo :  Reuters

ওল্ড, নিউ ইহুদি, খ্রিস্টান, গ্রিক, রোমান, মাল্টিজ, ফেল্‌ট্‌, আইরিশ, জার্মান, ইজিপসিয়ান—ধর্ম, দেশ নির্বিশেষে ক্রস-প্রতীক মাঙ্গলিক চিহ্ন হিসাবে আদৃত হয়েছে। ক্রসের বৈচিত্র্যের শেষ নেই। চার, ছয়, আট বাহু সমন্বিত ক্রস, বাহুগুলি কোনও ক্রসে দেখা যায় দৈর্ঘ্যে পরস্পর সমান। কোনও ক্রসে তা অসমান। বাহুগুলি একটি বৃত্ত বা চতুষ্কোণাকৃতি বেষ্টনীর মধ্যে বিরাজমান—এমন ক্রসও আছে। ইংরেজি বর্ণ T, এমন আকারের ক্রসও বিশেষ অর্থবহ ক্রস। Cruis, Croix, Kreuz, Croce, Cruz—ইংরেজি Cross শব্দটির প্রতিরূপ যা শব্দ হিসেবেও বহু দেশে বিশেষভাবে আদৃত। গ্রিক ক্রসের চারটি বাহু চারটি মৌল পদার্থ—জল, মাটি, আগুন, বাতাস বোঝায়। এই চারটি পদার্থ পরস্পর যুক্ত ফেল্‌ট বা তা বোঝাতেই ক্রসের বাহুগুলিকে একটি বৃত্ত-বেষ্টনীর দ্বারা যুক্ত করেছিল। কোনও কোনও গ্রিক ক্রসে যিশুর নামের আদ্যক্ষর খোদাই করা আছে। যিশুর সৃষ্টির আদি ও অন্ত্য , তা বোঝাতে গ্রিক বর্ণের প্রথম ও শেষ অক্ষর—আলফা, ওমেগা লেখা আছে।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: শুভ শুক্রবার, পবিত্র ক্রস _গৌরী মিত্র_GOOD FRIDAY

প্রাচীন ফ্রেসকো, উডকাট, সিলমোহরে দেখা যায় গ্রিক, ফ্লোরেনটাইন আর্টে সমৃদ্ধ ক্রস। সেই সব ক্রসের সবিশেষ তাৎপর্যে ময়ূর, ঘুঘু, ফ্যালকন, ঈগল, বিষধর সর্প, গসপেল—ধর্মপুস্তক, ফুল ও পাতার নকশা আছে।

চার্চে পোপ, আর্চ বিশপ, বিশপ ধর্মীয় আচার-অনুষ্ঠানে ধর্ম প্রতীক হিসেবে নানান আকৃতির ক্রসদণ্ড ব্যবহার করে থাকেন। প্যাট্রিয়ার্কাল, ব্যাপটিজমাল, সেন্ট এণ্ড্রুজ—সব ক্রসের পিছনে আছে ইতিহাস। খ্রিস্টপ্রেমীরা আবার অলঙ্কার, রক্ষাকবচ হিসেবে মূল্যবান ধাতুতে তৈরি ছোট ক্রস ব্যবহার করেন। আয়রন, সিলভার, গোল্ড-এর ক্রস অনেক দেশে পদমর্যাদাসূচক পুরস্কার হিসেবে প্রদত্ত হয়।

ফুল পাতা, খোদাই করা পাথরে তৈরি বড় বড় ক্রস শিল্পনিদর্শন হিসেবে খ্রিস্টপূর্বকালে প্রাচীন ইউরোপের বহু শহরের উদ্যানে, পথপার্শ্বে শোভা পেত। আফ্রিকার কঙ্গো, লুলুয়া, বালুবা, কাসাই—এই সব গোষ্ঠীর মানুষরা বহু প্রাচীন কাল থেকেই ক্রসকে শিল্পনিদর্শন হিসেবে কাজে লাগিয়ে আসছে। ধর্ম প্রতীকও বহু জায়গায় এই ক্রস। জলাশয়ের জলকে এরা শোধন করে পবিত্র ক্রস-চিহ্ন জলে এঁকে। বনে, মাঠে, শহরে, গ্রামে যেখানে এ পথ ও পথ মিলিত হয়ে তৈরি হয়েছে ক্রসরোড, সেখানেই প্রাচীন গোষ্ঠীর এই মানুষরা মনে করে আছে ঈশ্বরের ন্যায় অন্যায় বিচারের সভা বা দরবার। ঈশ্বরকে এরা অনেকেই বলে ‘ক্রসরোড ম্যান’। ইউরোপ, এশিয়া তথা ভারতের বহু জায়গাতেই ক্রসরোড মানে স্বস্তিক—চৌমাথা হল এক বিশেষ জায়গা যেখানে শুভ, অশুভ, অতিমানবিক শক্তির প্রভাব আছে।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: শুভ শুক্রবার, পবিত্র ক্রস _গৌরী মিত্র_GOOD FRIDAY

চিনের মানুষরা ক্রসের বাহুগুলি শুধু নয়, বাহুগুলির মিলিত মূল কেন্দ্রকেও এক বিশেষ তাৎপর্যে গ্রহণ করেছে। বাহুগুলি কখনও চারটি মৌল ভৌত পদার্থ, কখনও তারা মানবমনের চতুর্বিধ শক্তি—কল্পনা, বাসনা, বাস্তববোধ, অধ্যাত্মচেতনার প্রতীকী। কেন্দ্রে এরাই মিলিত হয়েছে। জৈন, হিন্দু, বৌদ্ধ—সব ধর্মেই আছে বজ্র। স্বস্তিকার মাঙ্গলিক চিহ্নরূপে ব্যবহার। ইসলাম ধর্মের অনেক প্রবক্তারা বলেন, ধর্ম বিশ্বাসের চারটি মৌল—অঙ্গীকার, আনুগত্য, পবিত্রতা, শান্তির প্রতীক হল ক্রসের চারটি বাহু। সনাতন অনেক ধর্মে স্বস্তিকা যা সূর্য অগ্নি সৌভাগ্যের দ্যোতক, তাকে জার্মান নাৎসিরা জাতীয় এমব্লেম হিসেবে গ্রহণ করেছিল সামান্য রকমফের করে নিয়ে।

বাস্তবে দৃশ্যমান জগতে রয়েছে ক্রসসদৃশ বহুবিধ বস্তু। কৃষকের লাঙল, মাস্তুল-সহ জাহাজ, নোঙর, ডানা মেলা উড়ন্ত পাখি, দু হস্ত প্রসারিত দণ্ডায়মান একটি মানুষ।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: শুভ শুক্রবার, পবিত্র ক্রস _গৌরী মিত্র_GOOD FRIDAY

‘হোলি ক্রস’—মহান যিশুর কারণে পবিত্র, পূত, শান্তিরও প্রতীক। আমেরিকার আর্থার ব্লেসিট এক বিশেষ ওজন ও উচ্চতার স্ব-নির্মিত ক্রুসদণ্ড নিয়ে ১৯৬৯ সাল থেকে শান্তির দূত হিসেবে পদযাত্রা শুরু করেছেন। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, সৌদিআরব, তুরস্ক, মেক্সিকো, ইংল্যাণ্ড, হল্যাণ্ড, গুয়াতেমালা, দক্ষিণ আফ্রিকা—এ পর্যন্ত প্রায় তিন শতটি দেশে ব্লেসিট গিয়েছেন। সর্বত্র তাঁর বাহিত ক্রস পেয়েছে সম্মান, শ্রদ্ধা। এ ক্রসে যিশুর মহাবাণী আছে লেখা।

ক্রস ইতিহাস-প্রাচীন। আধুনিক কালে ক্রস নামাঙ্কিত বহু প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তবে সব প্রতিষ্ঠানের খ্যাতিকে ম্লান করে ‘রেডক্রস’ পেয়েছে আন্তর্জাতিক সম্মান। সব বিপর্যয়ে বিধ্বস্ত মানুষকে বাঁচাতে মানবধর্মী এই প্রতিষ্ঠান ‘রেডক্রস’ নাম আজ সকলের কাছে পরিচিত। ‘ব্লু ক্রস’ও মানবসেবী প্রতিষ্ঠান। রেডক্রসের কথায় এসে পড়ে এর প্রধানা কর্মকর্ত্রী ক্লারা বার্টনের কথা। পেশায় ছিলেন স্কুল শিক্ষয়িত্রী। অদম্য নেশা ছিল সমাজসেবা। আমেরিকার গৃহযুদ্ধে আর্ত, পীড়িত সৈনিকের সেবা করে পেয়েছিলেন নতুন নাম—‘দ্য এঞ্জেল অব দি ব্যাটেলফিল্ড’। মহীয়সী ক্লারার জন্মও পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস দিবসে। অবশ্য তাঁর জন্মসন হল ১৮২১।

সৌজন্যঃ আনন্দবাজার পত্রিকা, ১০ চৈত্র ১৪০৮ রবিবার ২৪ মার্চ ২০০২

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up