Topic: LOVE FRIENDSHIP MARRIAGE VRISHABHA TAURUS বৃষরাশির প্রেম বন্ধুত্ব বিয়ে
বৃষ রাশি
বৃষ নারী ও কুম্ভ পুরুষ
ব্যতিক্রম সব ক্ষেত্রেই রয়েছে, কিন্তু যে বৃষ নারী তার কুম্ভ পুরুষের সাথে প্রণয় সম্পর্কে সুখি নয়, সে কুম্ভটির তুলনায় এই কষ্টের কারণে বেশি ভেঙ্গে পড়বে। বৃষ নারী যখন প্রেমে পড়ে তখন সে চায় তার এই প্রেম চিরকাল এবং সম্ভব হলে চিরকালের থেকেও আরও তিনদিন বেশি টিকে থাকুক! প্রথমদিকে কুম্ভ পুরুষটিরও একই রকম আকাঙ্খা থাকে, কিন্তু তার খামখেয়ালিপূর্ণ বা অদ্ভুত কাজের প্রবণতা বৃষ নারী ঠিকমতো বুঝতে পারে না, কেননা কুম্ভ পুরুষ নিজেও বুঝতে পারে না সে কখন কি করবে, আর কেনই বা সে এমন করে। একটি উপযুক্ত সঙ্গিনী পেলে কুম্ভ পুরুষ যে সমগ্র জীবনের জন্যেই বিশ্বস্ত এবং তৃপ্ত থাকতে সম্ভব সেটা পরিস্কঠরৎমড়। কিন্তু যখন সে তৃপ্ত হতে পারছে না, তখন তার পক্ষে মেয়েটির কাছ থেকে দূরে সরে যাওয়া বৃষ মেয়েটির তুলনায় অনেক বেশি সহজ এবং স্বাভাবিক।
যদিও দৈনন্দিন বিভিন্ন বিষয় এবং ব্যক্তিগত স্বভাবগুলোর ক্ষেত্রে কুম্ভরা পরিবর্তনশীল নয়, কিন্তু সহজেই তারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে, যখন প্রয়োজন (এমনকি যখন প্রয়োজন নয় তখনও)। বৃষেরা আবার পরিবর্তনের সাথে এতো সহজে খাপ খাওয়াতে পারে না। বৃষ নারীর কাছে পরিবর্তন একটা ভয়ঙ্কর বিষয়। কুম্ভ পুরুষের সাথে অন্তরঙ্গতা সৃষ্টি হলে বৃষ মেয়েটি কুম্ভের বাহুতে আবেগপ্রবণভাবে নিরাপদ বোধ করবে। বৃষ মেয়েটির কাছে কুম্ভ পুরুষটির সঙ্গ ধিরে ধিরে অভ্যাসে পরিণত হয়। যেমনি ভাবে নিজের চুলের স্টাইল, নিজের পোশাক, পুরোনো সিডি, ভেঙ্গে যাওয়া কফির কাপের প্রতি তার অভ্যস্ততা গড়ে ওঠে - অবশ্য এক্ষেত্রে তার অনুভূতির গভীরতা অনেক বেশি থাকে। এমনকি যখন এই পুরুষটির সাথে তার সম্পর্ক চরম ঘাত-প্রতিঘাতে পূর্ণ হয়ে ওঠে এবং সহ্য ক্ষমতার বাইরেও চলে যায়, তখনও এই মেয়ে একগুঁয়েভাবে ভাববে যে এখনও তাদের জন্যে আশা রয়েছে - এবং তালাক কিংবা বিচ্ছেদের আশ্রয় থেকেও সে নিজেকে সরিয়ে রাখবে। এই মেয়ের সহনশীলতা প্রশংসার দাবীদার। কিন্তু মেয়েটি যদি অবশেষে একবার তার মন স্থির করে ফেলে যে সে কুম্ভটিকে ছেড়ে দেবে, তাহলে ছেড়ে দেবেই। সেক্ষেত্রে কোনকিছু দিয়েই এই মেয়েকে ফেরানো সম্ভব নয়। অর্থাৎ যদি মেয়েটি বিচ্ছেদ এবং চলে যাওয়ার এই পন্থাটি মরিয়া হয়ে সর্বশেষ কৌশল হিসেবে ব্যবহার না করে থাকে। যদি এটা তার কৌশলই হয়ে থাকে, তাহলে তার আস্থা এবং কষ্টের পুরস্কার সে পাবে। কেননা, সাময়িক বিরতি বা বিচ্ছেদ কুম্ভকে তার একঘেয়েমী কাটিয়ে উঠতে সাহায্য করে, এবং পরিবর্তিত দৃশ্যপটে আগ্রহী হতে তাকে বাধ্য করে তোলে। আর এই কৌশলটা কিছু কিছু বৃষ নারী অত্যন্ত সফলতার সাথেই প্রয়োগ করে থাকে।
তাদের শারীরিক সম্পর্কও একই রকম হতাশাব্যঞ্জক এবং অতৃপ্ত থেকে যাবে, যতক্ষণ না বৃষ মেয়েটি কুম্ভ পুরুষের পরিবর্তনপ্রিয় ক্ষেপাটে মানসিকতার সাথে নিজেকে মিলিয়ে নিতে না পারছে। তাদের উপর গ্রহ-নক্ষত্রের ইতিবাচক প্রভাব না থাকলে, বাতাসের মৃদু দোলাতেই তাদের প্রেমের নৌকো উল্টে যেতে পারে, কিন্তু যদি ইতিবাচক সেই প্রভাবটা থাকে সেক্ষেত্রে তারা নিজেদের মধ্যে মতবিরোধ, ঝগড়ার সময়ও একে অন্যের প্রতি উষ্ণভাবে আসক্ত থাকবে, এবং প্রণয়কাতর চুম্বনে নিজেদের সব বিরোধগুলিও তারা মিমাংসা করে নিতে সার্থক হবে।

