এই কবিতাটা আমি অমিক্রনল্যাব এর কমিউনিটিতে দিয়েছিলাম ২৭ জুন ২০০৯ সালে। সেই দিন আমি অভ্র ডাউনলোড করেছিলাম ওই সাইট থেকে। আজ পর্যন্ত ১০০ র ওপর পড়া হয়েছে কবিতাটা। কিন্তু কেউ কোনো মন্তব্য করেনি। তাই এবার আপনাদের সামনে দিলাম। আশা করি মুখে যা আসে বলে বাধিত করবেন।
*******************
কোথায় তুমি
বোশেখ মাসে দুপুর বেলা একা
পথের ধারে তোমার পথ চেয়ে
ভাবছি বসে পাব তোমার দেখা
হয়তো তুমি যাবে এদিক দিয়ে
শেষ দেখেছি সেই কতকাল আগে
তখন থেকে তোমায় শুধু খুঁজি
পাতা নড়ার শব্দ কানে লাগে
চমকে ভাবি তুমিই এলে বুঝি
তোমার কথাই এখন শুধু ভাবি
কোথায় গেলে তোমায় খুঁজে পাই
তোমায় খুঁজে খাচ্ছি শুধু খাবি
কোনোখানেই তোমার দেখা নাই
রাতের বেলা ফিরে আপন ঘরে
তোমার কথা ভেবে দু চোখ বুজি
ঘুমের মাঝে তোমায় মনে পড়ে
সকাল হতে তোমাকে ফের খুঁজি
তোমায় ছাড়া যাবে না আর চলা
আর কতদিন রইব প্রতিক্ষায়
তোমার খোঁজে ক্ষইয়ে জুতোর তলা
খালি পায়ে ঘুরছি এখন হায়
তোমার আশায় বসে পথের ধারে
হঠাৎ করে বুদ্ধি এল বেটার
কতদিন আর খুঁজব বারে বারে
লিখে দিলাম তাই এ খোলা লেটার
****************
হাজার টাকা ধার নিয়ে সেই গেলে
ফেরত দিতে আসছ না যে আর
দেখিয়ে দেব মজা তোমায় পেলে
সামনে এসো । ইতি পাওনাদার।
*****************
Last edited by Jibangmail.com (2010-05-31 01:51:13)
এ শুধু বিষের ঋণ, এ লগন বিষ ছড়াবার।