Topic: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

আমি কোলকাতা যাচ্ছি। সাথে অনিকা।

একটা সময় ছিল, গোয়ালন্দ ঘাট থেকে স্টীমার ছাড়তো কোলকাতার উদ্দেশ্যে। আমার দাদীর কাছে গল্প শুনতাম, আমার নানার গল্প। আমার নানা আর দাদা আপন ভাই ছিলেন(এই তথ্যটা দেয়ার কারন যারা আজাইরা প্যাচাল পারবে, তাদের মুখ বন্ধ করার জন্য), তাই নানার অনেক গল্প যেগুলো নানার মুখ থেকে শোনার সৌভাগ্য হয় নি, সেগুলো দাদীর কাছ থেকে শুনেছি। নানা পড়াশুনা করেছেন কোলকাতায়। কোলকাতা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি। বাড়ী থেকে নৌকায় করে ঘোড়াশাল, সেখান থেকে ট্রেনে করে ঢাকা, ঢাকা থেকে লঞ্চে করে গোয়ালন্দ, আর গোয়ালন্দ থেকে স্টীমারে চেপে কোলকাতা। এই ছিল সেই ১৯২০/২৫ এর সময়ের ট্রান্সপোর্ট। বরিশাল থেকেও লঞ্চ বা স্টীমার চলতো। আর যশোর থেকে ছিল ট্রেন।

এখন দেশের যে কোন প্রান্ত থেকে আমরা রাজধানী ঢাকায় ছুটে আসি, তখন সবাই কোলকাতা ছুটে যেত, কারন রাজধানী তো কোলকাতায় তখন। ইংরেজ শাসন শেষ হলে যখন বাংলাদেশ দুভাগ হয়ে গেল তখনো কোলকাতা যাবার স্রোত খুব একটা কমেছিল বলে মনে হয় না। কদিন আগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একটা টিভি সাক্ষাতকারে শুনছিলাম যে সৈয়দ হক তাঁর বাবার কাছ থেকে পালিয়ে কোলকাতা চলে যান, এর পর তাঁর মনে হয়েছিল যে কোলকাতা ঠিক নিরাপদ না, বাবা যেকোন সময় কলকাতা এসে তাঁকে ধরে নিয়ে যেতে পারে। তাই তিনি পালালেন বম্বে। সময় টা যতদূর মনে হয় ১৯৫০ এর দিকে। অর্থাৎ তখন ভারত পাকিস্তান ভাগ হয়ে গেলেও পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ অবিভক্ত বাংলার সময় থেকে কোন অংশেই কমে নি। আর তখন পাসপোর্ট ভিসার বালাই ছিল না। থাকবেই বা কেন? পুর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হলে কি হবে, দেশটা তো বাংলাদেশ। আমাদের এপার থেকে ওপারে যেতে পাসপোর্ট ভিসার প্রচলন শুরু হয় সম্ভত ’৫৫র ও পরে। সময় কাল টা ঠিক বলতে পারবো না, তবে ’৬৫র ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল স্বরূপ আমাদের কোলকাতা যাত্রার ওপর পাসপোর্ট ভিসার ঝামেলা চাপিয়ে দেয়া হয়।

ব্যাক্তিগত ভাবে আমি বাংলাদেশের একটি সাধারন গ্রামের মানুষ, বড় হয়েছি গ্রামে, শৈশবের একতা বড় সময় কেটেছে বাংলাদেশের বাইরে, আমার কাছে তাই ঢাকা যেমন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী যেমন, কোলকাতাও তেমনই আপন। মনে হয় একটু বেশীই আপন, কারন ছোটবেলায় কোলকাতার গল্প ঢাকার থেকেও বেশী শুনেছি। আর শুনেছি আমাদের স্বাধীনতার গল্প(সে অন্য সময় বলা যাবেক্ষন)। আমি যদি আমার বাড়ী থেকে ঢাকা বা চট্টগ্রামে বিনা দ্বিধায় যেতে পারি, তাহলে কোলকাতা কেন যেতে পারবো না? আমি যদি যে কোন সময় উত্তরবঙ্গ, দক্ষিনবঙ্গ, পূর্ববঙ্গে যেতে পারি, তবে পশ্চিমবঙ্গে কেন নয়?

আমরা কোলকাতা যাচ্ছি বাসে। পাসপোর্ট ভিসা নিয়ে, একজন বিদেশী নাগরিক হিসেবে। আমার বাংলাদেশেরই একটা শহরে যাচ্ছি, বিদেশি নাগরিক হিসেবে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে!!!

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না!
                ....হেলাল হাফিজ

Thumbs up

Re: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

Claw wrote:

আমরা কোলকাতা যাচ্ছি বাসে। পাসপোর্ট ভিসা নিয়ে, একজন বিদেশী নাগরিক হিসেবে। আমার বাংলাদেশেরই একটা শহরে যাচ্ছি, বিদেশি নাগরিক হিসেবে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে!!!

ঠিক বলেছেন দূরত্বটা একসময় শারীরিক ভাবে ছিলো এখন সেটা মনে বাসা বেঁধেছে। স্বার্থান্বেষী কিছু সুবিধা ভোগী মানুষ তাদের স্বার্থ পূরণের জন্য ব্যবস্থাটা পাকা করলো। ভুক্তভুগী আমরা।
আপনার লেখাটা ভীষণ সুন্দর হচ্ছে। শুরুটা করেছেন ভীষণ সুন্দর। আরো একটু তথ্য আপনার কাছে আশা করবো।

Thumbs up

Re: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

তথ্য নির্ভর লিখা আমার ধাতে নেই। তাবে আমার ভাবনা আর ক্ষোভগুলো আপনাদের সাথে ভাগ করার ইচ্ছে আছে!
তবে এই লিখাটা লিখার পর দুই বাংলার মধ্যে এখনকার পার্থক্যটা দেখতে পাচ্ছি।

কোলকাতায় সমাদৃত আর ঢাকায় সমালোচিত।

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না!
                ....হেলাল হাফিজ

Thumbs up

Re: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

লেখাটা থামালে কেনো চালিয়ে যাও। আমিতো অপেক্ষা করে আছি।

Last edited by mamonjafran (2009-06-04 14:40:09)

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

Thanks a lot. Aneker anekdiner punjibhito khobta apnar lekhar madhame phute utheche. Ar bhalo jinisher shamalochak sharbodai beshi, eniye man kharaper kichu ney. Cheers

Thumbs up

Re: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

mamonjafran wrote:

লেখাটা থামালে কেনো চালিয়ে যাও। আমিতো অপেক্ষা করে আছি।

দাদা, মাইন্ডসেট করে যাচ্ছি এখনো। এতো কিছু লিখার আছে যে এখনো গুছিয়ে উঠতে পারছিনা। কোলকাতা ঘুরে এসে দেশ ভাগ নিয়ে মাথা তেতে আছে এখনো। কয়েকটা লিখা ড্রাফট করে রেখেছি, আর একটু ঘষামাজা করলেই দেয়ার মত হবে, কিন্তু ঘষামাজাটাই হয়ে উঠছে না।

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না!
                ....হেলাল হাফিজ

Thumbs up

Re: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

Claw wrote:
mamonjafran wrote:

লেখাটা থামালে কেনো চালিয়ে যাও। আমিতো অপেক্ষা করে আছি।

দাদা, মাইন্ডসেট করে যাচ্ছি এখনো। এতো কিছু লিখার আছে যে এখনো গুছিয়ে উঠতে পারছিনা। কোলকাতা ঘুরে এসে দেশ ভাগ নিয়ে মাথা তেতে আছে এখনো। কয়েকটা লিখা ড্রাফট করে রেখেছি, আর একটু ঘষামাজা করলেই দেয়ার মত হবে, কিন্তু ঘষামাজাটাই হয়ে উঠছে না।

          ??
             ??
                ??
              ??
           ??
          ??
          ??
          ??
          ০০

এ শুধু বিষের ঋণ, এ লগন বিষ ছড়াবার।

Thumbs up

Re: বঙ্গভঙ্গ ও আমার ভাবনা-১

একটা জমাট লেখার আভাষ পাচ্ছি !

"মাসির বাড়ী কিশোরগঞ্জ মামার বাড়ী চাতলপাড়
বাপের বাড়ী বাওনবাইড়া নিজের বাড়ী নাই আমার"

Thumbs up